৪১ (etotuku adhar jodi)

এতটুকু আঁধার যদি

       লুকিয়ে রাখিস বুকের 'পরে

আকাশ-ভরা সূর্যতারা

       মিথ্যা হবে তোদের তরে।

শিশির-ধোওয়া এই বাতাসে

হাত বুলালো ঘাসে ঘাসে,

ব্যর্থ হবে কেবল যে সে

       তোদের ছোটো কোণের ঘরে।

মুগ্ধ ওরে, স্বপ্নঘোরে

       যদি প্রাণের আসনকোণে

ধুলায়-গড়া দেবতারে

       লুকিয়ে রাখিস আপন-মনে--

চিরদিনের প্রভু তবে

তোদের প্রাণে বিফল হবে,

বাইরে সে যে দাঁড়িয়ে রবে

       কত-না যুগযুগান্তরে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

13
Verses
দীর্ঘ দুঃখরাত্রি যদি
এক অতীতের প্রান্ততটে
খেয়া তার শেষ করে থাকে,
তবে নব বিস্ময়ের মাঝে
বিশ্বজগতের শিশুলোকে
জেগে ওঠে যেন সেই নূতন প্রভাতে
জীবনের নূতন জিজ্ঞাসা।
পুরাতন প্রশ্নগুলি উত্তর না পেয়ে
অবাক্‌ বুদ্ধিরে যারা সদা ব্যঙ্গ করে,
বালকের চিন্তাহীন লীলাচ্ছলে
সহজ উত্তর তার পাই যেন মনে
সহজ বিশ্বাসে--
যে বিশ্বাস আপনার মাঝে তৃপ্ত থাকে,
করে না বিরোধ,
আনন্দের স্পর্শ দিয়ে সত্যের প্রত্যয় দেয় এনে।
আরো দেখুন
ঘাসি কামারের বাড়ি সাঁড়া
Verses
ঘাসি কামারের বাড়ি      সাঁড়া,
গড়েছে মন্ত্রপড়া           খাঁড়া।
         খাপ থেকে বেরিয়ে সে
         উঠেছে অট্টহেসে;
কামার পালায় যত
            বলে, 'দাঁড়া দাঁড়া।'
দিনরাত দেয় তার
            নাড়ীটাতে নাড়া।
আরো দেখুন
দিদি
Verses
নদীতীরে মাটি কাটে সাজাইতে পাঁজা
পশ্চিমি মজুর। তাহাদেরি ছোটো মেয়ে
ঘাটে করে আনাগোনা; কত ঘষামাজা
ঘটি বাটি থালা লয়ে, আসে ধেয়ে ধেয়ে
দিবসে শতেক বার; পিত্তলকঙ্কণ
পিতলের থালি-'পরে বাজে ঠন্‌ ঠন্‌;
বড়ো ব্যস্ত সারাদিন, তারি ছোটো ভাই,
নেড়ামাথা, কাদামাখা, গায়ে বস্ত্র নাই,
পোষা প্রাণীটির মতো পিছে পিছে এসে
বসি থাকে উচ্চ পাড়ে দিদির আদেশে
স্থিরধৈর্যভরে। ভরা ঘট লয়ে মাথে,
বাম কক্ষে থালি, যায় বালা ডান হাতে
ধরি শিশুকর--জননীর প্রতিনিধি
কর্মভারে-অবনত অতি ছোটো দিদি।
আরো দেখুন