121 (the world speaks)

THE WORLD speaks to me in pictures,

my soul answers in music.

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

একজন লোক
Verses
আধবুড়ো হিন্দুস্থানি,
               রোগা লম্বা মানুষ--
পাকা গোঁফ, দাড়ি-কামানো মুখ
               শুকিয়ে-আসা ফলের মতো।
ছিটের মের্‌জাই গায়ে, মালকোঁচা ধুতি,
    বাঁ কাঁধে ছাতি, ডান হাতে খাটো লাঠি,
পায়ে নাগরা-- চলেছে শহরের দিকে।
           ভাদ্রমাসের সকালবেলা,
    পাতলা মেঘের ঝাপসা রোদ্‌দুর;
কাল গিয়েছে কম্বল-চাপা হাঁপিয়ে-ওঠা রাত,
           আজ সকালে কুয়াশা-ভিজে হাওয়া
    দোমনা ক'রে বইছে আমলকীর কচি ডালে।
        পথিকটিকে দেখা গেল
    আমার বিশ্বের শেষরেখাতে
যেখানে বস্তুহারা ছায়াছবির চলাচল।
        ওকে শুধু জানলুম একজন লোক।
    ওর নাম নেই, সংজ্ঞা নেই, বেদনা নেই,
        কিছুতে নেই কোনো দরকার--
           কেবল হাটে-চলার পথে
        ভাদ্রমাসের সকালবেলায়
           একজন লোক।
        সেও আমায় গেছে দেখে
তার জগতের পোড়ো জমির শেষ সীমানায়,
           যেখানকার নীল কুয়াশার মাঝে
        কারো সঙ্গে সম্বন্ধ নেই কারো,
           যেখানে আমি-- একজন লোক।
    তার ঘরে তার বাছুর আছে,
        ময়না আছে খাঁচায়;
স্ত্রী আছে তার, জাঁতায় আটা ভাঙে,
        পিতলের মোটা কাঁকন হাতে;
আছে তার ধোবা প্রতিবেশী,
           আছে মুদি দোকানদার
        দেনা আছে কাবুলিদের কাছে;
               কোনোখানেই নেই
                   আমি-- একজন লোক।
আরো দেখুন
28
Verses
O BEAUTY, find thyself in love, not in the flattery of thy mirror.
আরো দেখুন
6
Verses
    বঁধুয়া, হিয়া 'পর আও রে,
মিঠি মিঠি হাসয়ি, মৃদু মধু ভাষয়ি,
     হমার মুখ 'পর চাও রে!
যুগযুগসম কত দিবস বহয়ি গল,
      শ্যাম তু আওলি না,
চন্দ্র-উজর মধু-মধুর কুঞ্জ'পর
      মুরলি বজাওলি না!
লয়ি গলি সাথ বয়ানক হাস রে,
    লয়ি গলি নয়নআনন্দ!
শূন্য কুঞ্জবন, শূন্য হৃদয়মন,
     কঁহি তব ও মুখচন্দ?
ইথি ছিল আকুল গোপনয়নজল,
    কথি ছিল ও তব হাসি?
ইথি ছিল নীরব বংশীবটতট,
    কথি ছিল ও তব বাঁশি;
তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ
    নিমিখে ভেল অবসান।
লেশ হাসি তুঝ দূর করল রে
    সকল মান-অভিমান।
ধন্য ধন্য রে ভানু গাহিছে
    প্রেমক নাহিক ওর।
হরখে পুলকিত জগত-চরাচর
   দুঁহুক প্রেমরস ভোর।
আরো দেখুন