প্রত্যুত্তর (protyuttor)

বেলকুঁড়ি-গাঁথা মালা

               দিয়েছিনু হাতে,

          সে মালা কি ফুটেছিল রাতে?

               দিনান্তের ম্লান মৌনখানি

     নির্জন আঁধারে সে কি ভরেছিল বাণী?

              অবসন্ন গোধূলির পাণ্ডু নীলিমায়

          লিখে গেল দিগন্তসীমায়

               অস্তসূর্য--স্বর্ণাক্ষরধারা।

          রাত্রি কি উত্তরে তারি রচেছিল তারা?

     পথিক বাজায়ে গেল পথে-চলা বাঁশি,

          ঘরে সে কি উঠেছে উচ্ছ্বাসি?

               কোণে কোণে ফিরিছে কোথায়

          দূরের বেদনখানি ঘরের ব্যথায়!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বাণী
Verses
পক্ষে বহিয়া অসীম কালের বার্তা
      যুগে যুগে চলে অনাদি জ্যোতির যাত্রা
                       কালের রাত্রি ভেদি
                  অব্যক্তের কুজ্ঝটিজাল ছেদি
      পথে পথে রচি আলিম্পনের লেখা।
      পাখার কাঁপনে গগনে গগনে
                  উজ্জ্বলি উঠে দিক্‌প্রাঙ্গণে
                         অগ্নিচক্ররেখা।
      অস্তিত্বের গহনতত্ত্ব ছিল মূক বাণীহীন--
                         অবশেষে একদিন
                  যুগান্তরের প্রদোষ-আঁধারে
                         শূন্যপাথারে
            মানবাত্মার প্রকাশ উঠিল ফুটি।
                  মহাদুঃখের মহানন্দের
                  সংঘাত লাগি চিরদ্বন্দ্বের
      চিৎপদ্মের আবরণ গেল টুটি।
                         শতদলে দিল দেখা
            অসীমের পানে মেলিয়া নয়ন
                  দাঁড়ায়ে রয়েছে একা
                      প্রথম পরম বাণী
                              বীণা হাতে বীণাপাণি।
আরো দেখুন
মানসলোক
Verses
মানসকৈলাসশৃঙ্গে নির্জন ভুবনে
ছিলে তুমি মহেশের মন্দিরপ্রাঙ্গণে
তাঁহার আপন কবি, কবি কালিদাস।
নীলকণ্ঠদ্যুতিসম স্নিগ্ধনীলভাস
চিরস্থির আষাঢ়ের ঘনমেঘদলে,
জ্যোতির্ময় সপ্তর্ষির তপোলোকতলে।
আজিও মানসধামে করিছ বসতি;
চিরদিন রবে সেথা, ওহে কবিপতি,
শংকরচরিত গানে ভরিয়া ভুবন।--
মাঝে হতে উজ্জয়িনী-রাজনিকেতন,
নৃপতি বিক্রমাদিত্য, নবরত্নসভা,
কোথা হতে দেখা দিল স্বপ্ন ক্ষণপ্রভা।
সে স্বপ্ন মিলায়ে গেল, সে বিপুলচ্ছবি,
রহিলে মানসলোকে তুমি চিরকবি।
আরো দেখুন
3
Verses
কলাবিদ্যা কুঞ্জে-কুঞ্জে পুঞ্জ পুঞ্জ ফল
ভুঞ্জ তুমি রাত্রিদিন আনন্দে চঞ্চল।
কীর্তিতে রবিরে তুমি করো সমাচ্ছন্ন
লোমশ তুলিকা তব হোক ধন্য ধন্য।
সিন্ধুপারে দ্বীপতটে উচ্চ জয়নাদে
খ্যাতি যাক এক লম্ফে বায়ুর প্রাসাদে রবি করে আশীর্বাদ। চির-আয়ুষ্মান
রবি-সুত তোমারে না দিক দৃষ্টিদান।
আরো দেখুন