বাণী (bani)

পক্ষে বহিয়া অসীম কালের বার্তা

      যুগে যুগে চলে অনাদি জ্যোতির যাত্রা

                       কালের রাত্রি ভেদি

                  অব্যক্তের কুজ্ঝটিজাল ছেদি

      পথে পথে রচি আলিম্পনের লেখা।

      পাখার কাঁপনে গগনে গগনে

                  উজ্জ্বলি উঠে দিক্‌প্রাঙ্গণে

                         অগ্নিচক্ররেখা।

      অস্তিত্বের গহনতত্ত্ব ছিল মূক বাণীহীন--

                         অবশেষে একদিন

                  যুগান্তরের প্রদোষ-আঁধারে

                         শূন্যপাথারে

            মানবাত্মার প্রকাশ উঠিল ফুটি।

                  মহাদুঃখের মহানন্দের

                  সংঘাত লাগি চিরদ্বন্দ্বের

      চিৎপদ্মের আবরণ গেল টুটি।

                         শতদলে দিল দেখা

            অসীমের পানে মেলিয়া নয়ন

                  দাঁড়ায়ে রয়েছে একা

                      প্রথম পরম বাণী

                              বীণা হাতে বীণাপাণি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সন্ধ্যাতারা যে ফুল দিল
Verses
          সন্ধ্যাতারা যে ফুল দিল
                তোমার চরণ-তলে
          তারে আমি ধুয়ে দিলেম
                আমার নয়নজলে।
বিদায়-পথে যাবার বেলা ম্লান রবির রেখা
সারা দিনের ভ্রমণ-বাণী লিখল সোনার লেখা,
          আমি তাতেই সুর বসালেম
                আপন গানের ছলে।
          স্বর্ণ আলোর রথে চ'ড়ে
                নেমে এল রাতি--
          তারি আঁধার ভ'রে আমার
                হৃদয় দিনু পাতি।
মৌন-পারাবারের তলে হারিয়ে-যাওয়া কথায়,
বিশ্বহৃদয়-পূর্ণ-করা বিপুল নীরবতায়
          আমার বাণীর স্রোত মিলিছে
                নীরব কোলাহলে।
আরো দেখুন
৪৫
Verses
৪৫
রঙের খেয়ালে আপনা খোয়ালে,
          হে মেঘ, করিলে খেলা।
চাঁদের আসরে যবে ডাকে তোরে
          ফুরাল যে তোর বেলা॥  
আরো দেখুন
কে বলে সব ফেলে যাবি
Verses
কে বলে সব ফেলে যাবি
             মরণ হাতে ধরবে যবে।
জীবনে তুই যা নিয়েছিস
             মরণে সব নিতে হবে।
  এই ভরা ভাণ্ডারে এসে
  শূন্য কি তুই যাবি শেষে।
  নেবার মতো যা আছে তোর
             ভালো করে নেই তুই তবে।
আবর্জনার অনেক বোঝা
             জমিয়েছিস যে নিরবধি,
বেঁচে যাবি, যাবার বেলা
             ক্ষয় করে সব যাস রে যদি।
  এসেছি এই পৃথিবীতে,
  হেথায় হবে সেজে নিতে,
  রাজার বেশে চল্‌ রে হেসে
             মৃত্যুপারের সে উৎসবে।
আরো দেখুন