২ (shunaha shunaha baalikaa)

  শুনহ শুনহ বালিকা,

   রাখ কুসুমমালিকা,

কুঞ্জ কুঞ্জ ফেরনু সখি শ্যামচন্দ্র নাহি রে।

   দুলই কুসুমমুঞ্জরী,

   ভমর ফিরই গুঞ্জরী,

অলস যমুনা বহয়ি যায় ললিত গীত গাহি রে।

   শশিসনাথ যামিনী,

  বিরহবিধুর কামিনী,

কুসুমহার ভইল ভার হৃদয় তার দাহিছে।

  অধর উঠই কাঁপিয়া

সখিকরে কর আপিয়া,

কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে।

   মৃদু সমীর সঞ্চলে

হরয়ি শিথিল অঞ্চলে,

চকিত হৃদয় চঞ্চলে কাননপথ চাহি রে।

   কুঞ্জপানে হেরিয়া,

    অশ্রুবারি ডারিয়া

ভানু গায় শূন্যকুঞ্জ শ্যামচন্দ্র নাহি রে!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দুঃখহারী
Verses
মনে করো, তুমি থাকবে ঘরে,
আমি যেন যাব দেশান্তরে।
    ঘাটে আমার বাঁধা আছে তরী,
    জিনিসপত্র নিয়েছি সব ভরি --        
    ভালো করে দেখ্‌ তো মনে করি
কী এনে মা, দেব তোমার তরে।
চাস কি মা, তুই এত এত সোনা --
সোনার দেশে করব আনাগোনা।
    সোনামতী নদীতীরের কাছে
    সোনার ফসল মাঠে ফ'লে আছে,
    সোনার চাঁপা ফোটে সেথায় গাছে --
না কুড়িয়ে আমি তো ফিরব না।
          
পরতে কি চাস মুক্তো গেঁথে হারে --
জাহাজ বেয়ে যাব সাগর-পারে।
    সেখানে মা, সকালবেলা হলে
    ফুলের 'পরে মুক্তোগুলি দোলে,
    টুপটুপিয়ে পড়ে ঘাসের কোলে --
যত পারি আনব ভারে ভারে।
দাদার জন্যে আনব মেঘে-ওড়া
পক্ষিরাজের বাচ্ছা দুটি ঘোড়া।
   বাবার জন্যে আনব আমি তুলি
   কনক-লতার চারা অনেকগুলি --
   তোর তরে মা, দেব কৌটা খুলি
             সাত-রাজার-ধন মানিক একটি জোড়া।
আরো দেখুন
22
Verses
আছি আমি বিন্দুরূপে, হে অন্তরযামী
আছি আমি বিশ্বকেন্দ্রস্থলে। "আছি আমি'
এ কথা স্মরিলে মনে মহান্‌ বিস্ময়
আকুল করিয়া দেয়,স্তব্ধ এ হৃদয়
প্রকাণ্ড রহস্যভারে। "আছি আর আছে'
অন্তহীন আদি প্রহেলিকা, কার কাছে
শুধাইব অর্থ এর! তত্ত্ববিদ্‌ তাই
কহিতেছে,"এ নিখিলে আর কিছু নাই,
শুধু এক আছে।' করে তারা একাকার
অস্তিত্বরহস্যরাশি করি অস্বীকার।
একমাত্র তুমি জান এ ভবসংসারে
যে আদি গোপন তত্ত্ব, আমি কবি তারে
চিরকাল সবিনয়ে স্বীকার করিয়া
অপার বিস্ময়ে চিত্ত রাখিব ভরিয়া।
আরো দেখুন
88
Verses
       ভ্রমণকারী মন,
ভ্রমণ করার তীর্থ তাহার
     আপন ঘরের কোণ!
আরো দেখুন