১ (basanta aaola re)

বসন্ত আওল রে!

  মধুকর গুন গুন, অমুয়ামঞ্জরী

কানন ছাওল রে।

  শুন শুন সজনী হৃদয় প্রাণ মম

হরখে আকুল ভেল,

  জর জর রিঝসে দুখ জ্বালা সব

দূর দূর চলি গেল।

      মরমে বহই বসন্তসমীরণ,

মরমে ফুটই ফুল,

   মরমকুঞ্জ'পর বোলই কুহু কুহু

অহরহ কোকিলকুল।

  সখি রে উছসত প্রেমভরে অব

ঢলঢল বিহ্বল প্রাণ,

নিখিল জগত জনু হরখ-ভোর ভই

গায় রভসরসগান।

     বসন্তভূষণভূষিত ত্রিভুবন

কহিছে দুখিনী রাধা,

কঁহি রে সো প্রিয়, কঁহি সো প্রিয়তম,

হৃদিবসন্ত সো মাধা?

ভানু কহত অতি গহন রয়ন অব,

বসন্তসমীর শ্বাসে

   মোদিত বিহ্বল চিত্তকুঞ্জতল

ফুল্ল বাসনা-বাসে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

4
Verses
ACCEPT ME, my lord, accept me for this while.
Let those orphaned days that passed without thee be forgotten.
Only spread this little moment wide across thy lap, holding it under thy light.
I have wandered in pursuit of voices that drew me yet led me nowhere.
Now let me sit in peace and listen to thy words in the soul of my silence.
Do not turn away thy face from my heart's dark secrets, but burn them till they are alight with thy fire.
আরো দেখুন
42
Verses
                      যূথিকা,
এসেছিলে জীবনের আনন্দ-দূতিকা
সহসা তোমারে যবে করিল হরণ
নির্মম মরণ
পারে নি করিতে তবু চুরি
তরুণ প্রাণের তব করুণ মাধুরী,
আজো রেখে গেছে তার চরম সৌরভ
চিত্তলোকে স্মৃতির গৌরব।
আরো দেখুন
প্রভু তোমা লাগি আঁখি জাগে
Verses
       প্রভু  তোমা লাগি আঁখি জাগে;
                     দেখা নাই পাই,
                          পথ চাই,
            সেও মনে ভালো লাগে।
                     ধুলাতে বসিয়া দ্বারে
                     ভিখারি হৃদয় হা রে
                         তোমারি করুণা মাগে।
                           কৃপা নাই পাই,
                               শুধু চাই,
                         সেও মনে ভালো লাগে।
       আজি এ জগত-মাঝে
       কত সুখে কত কাজে
          চলে গেল সবে আগে।
             সাথি নাই পাই,
                তোমায় চাই,
       সেও মনে ভালো লাগে।
                     চারি দিকে সুধাভরা
                     ব্যাকুল শ্যামল ধরা
                        কাঁদায় রে অনুরাগে।
                             দেখা নাই নাই,
                                ব্যথা পাই,
                        সেও মনে ভালো লাগে।
আরো দেখুন