৮৮ (bhromonkari mon)

       ভ্রমণকারী মন,

ভ্রমণ করার তীর্থ তাহার

     আপন ঘরের কোণ!

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

33
Verses
বহুকাল আগে তুমি দিয়েছিলে একগুচ্ছ ধূপ,
আজি তার ধোঁয়া হতে বাহিরিল অপরূপ রূপ;
যেন কোন্‌ পুরানী আখ্যানে
স্তব্ধ মোর ধ্যানে
ধীরপদে এল কোন্‌ মালবিকা
লয়ে দীপশিখা
মহাকালমন্দিরের দ্বারে
যুগান্তের কোন্‌ পারে।
সদ্যস্নান-পরে
সিক্ত বেণী গ্রীবা তার জড়াইয়া ধরে,
চন্দনের মৃদু গন্ধ আসে
অঙ্গের বাতাসে।
মনে হয়, এই পূজারিনী--
এরে আমি বার বার চিনি,
আসে মৃদুমন্দ পদে
চিরদিবসের বেদিতলে
তুলি ফুল শুচিশুভ্র বসন-অঞ্চলে।
শান্ত স্নিগ্ধ চোখের দৃষ্টিতে
সেই বাণী নিয়ে আসে এ যুগের ভাষার সৃষ্টিতে।
সুললিত বাহুর কঙ্কণে
প্রিয়জন-কল্যাণের কামনা বহিছে সযতনে।
প্রীতি আত্মহারা
আদি সূর্যোদয় হতে
বহি আনে আলোকের ধারা।
দূর কাল হতে তারি
হস্ত দুটি লয়ে সেবারস
আতপ্ত ললাট মোর আজও ধীরে করিছে পরশ।
আরো দেখুন
259
Verses
MY HEART, with its lapping waves of song, longs to caress this green world of the sunny day.
আরো দেখুন
বসন্ত
Verses
ওগো বসন্ত, হে ভুবনজয়ী,
বাজে বাণী তব "মাভৈঃ মাভৈঃ',
             বন্দীরা পেল ছাড়া।
দিগন্ত হতে শুনি তব সুর
মাটি ভেদ করি উঠে অঙ্কুর,
             কারাগারে দিল নাড়া।
জীবনের রণে নব অভিযানে
ছুটিতে হবে-যে নবীনেরা জানে,
দলে দলে আসে আমের মুকুল
             বনে বনে দেয় সাড়া।
কিশলয়দল হল চঞ্চল,
উতল প্রাণের কলকোলাহল
             শাখায় শাখায় উঠে।
মুক্তির গানে কাঁপে চারি ধার,
কানা দানবের মানা-দেওয়া দ্বার
              আজ গেল সব টুটে।
মরুযাত্রার পাথেয়-অমৃতে
পাত্র ভরিয়া আসে চারিভিতে
অগণিত ফুল, গুঞ্জনগীতে
              জাগে মৌমাছিপাড়া।
ওগো বসন্ত, হে ভুবনজয়ী,
দুর্গ কোথায়, অস্ত্র বা কই,
              কেন সুকুমার বেশ।
মৃত্যুদমন শৌর্য আপন
কী মায়ামন্ত্রে করিলে গোপন,
              তূণ তব নিঃশেষ।
বর্ম তোমার পল্লবদলে,
আগ্নেয়বাণ বনশাখাতলে
জ্বলিছে শ্যামল শীতল অনলে
              সকল তেজের বাড়া।
জড়দৈত্যের সাথে অনিবার
চিরসংগ্রামঘোষণা তোমার
              লিখিছ ধূলির পটে--
মনোহর রঙে লিপি ভূমিতলে
যুদ্ধের বাণী বিস্তারি চলে
              সিন্ধুর তটে তটে।
হে অজেয়, তব রণভূমি-'পরে
সুন্দর তার উৎসব করে,
দক্ষিণবায়ু মর্মর স্বরে
              বাজায় কাড়া-নাকাড়া।
আরো দেখুন