২৫ (je bosonto ekdin korechhilo)

     যে-বসন্ত একদিন করেছিল কত কোলাহল

              লয়ে দলবল

          আমার প্রাঙ্গণতলে কলহাস্য তুলে

          দাড়িম্বে পলাশগুচ্ছে কাঞ্চনে পারুলে;

              নবীন পল্লবে বনে বনে

     বিহ্বল করিয়াছিল নীলাম্বর রক্তিম চুম্বনে;

          সে আজ নিঃশব্দে আসে আমার নির্জনে;

               অনিমেষে

              নিস্তব্ধ বসিয়া থাকে নিভৃত ঘরের প্রান্তদেশে

                        চাহি সেই দিগন্তের পানে

          শ্যামশ্রী মূর্ছিত হয়ে নীলিমায় মরিছে যেখানে।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দিনান্ত
Verses
      একাত্তরটি প্রদীপ-শিখা
                নিবল আয়ুর দেয়ালিতে,
     শমের সময় হল কবি
                এবার পালা-শেষের গীতে।
     গুণ টেনে তোর বয়েস চলে,
                পায়ে পায়ে এগিয়ে আনে
     তরঙ্গহীন কূল-হারানো
                মানস-সরোবরের পানে।
     অরূপ-কমল-বনে সেথায়
                স্তব্ধবাণীর বীণাপাণি--
     এত দিনের প্রাণের বাঁশি
                চরণে তাঁর দাও রে আনি।
     ছন্দে কভু পতন ছিল,
                সুখে স্খলন ক্ষণে ক্ষণে,
     সেই অপরাধ করুণ হাতে
                ধৌত হবে বিস্মরণে।
     দৈবে যে গান গ্লানিবিহীন
                ফুলের মতো উঠল ফুটে
     আপন ব'লে নেবেন তাহাই
                প্রসন্ন তাঁর স্মৃতিপুটে।
     অসীম নীরবতার মাঝে
                সার্থক তোর বাণী যত
     অন্ধকারের বেদীর তলায়
                রইল সন্ধ্যাতারার মতো।
     যৌবন তোর হয় নি ক্লান্ত
                এই জীবনের কুঞ্জবনে--
     আজ যদি তার পাপড়িগুলি
                খসে শীতের সমীরণে।
     দিনান্তে সে শান্তিভরা
                ফলের মতো উঠুক ফলি,
     অতন্দ্রিত নিশীথিনীর
                হবে চরম পূজাঞ্জলি।
আরো দেখুন
মুক্তি
Verses
                        জয় করেছিনু মন তাহা বুঝে নাই,
                             চলে গেনু তাই
                                  নতশিরে।
মনে ক্ষীণ আশা ছিল ডাকিবে সে ফিরে।
          মানিল না হার,
         আমারে করিল অস্বীকার।
                             বাহিরে রহিনু খাড়া
                           কিছুকাল, না পেলেম সাড়া।
                             তোরণদ্বারের কাছে
                                  চাঁপাগাছে
                             দক্ষিণে বাতাস থরথরি
                       অন্ধকারে পাতাগুলি উঠিল মর্মরি।
                             দাঁড়ালেম পথপাশে,
          ঊর্ধ্বে বাতায়ন-পানে তাকালেম ব্যর্থ কী আশ্বাসে।
                        দেখিনু নিবানো বাতি--
                             আত্মগুপ্ত অহংকৃত রাতি
                        কক্ষ হতে পথিকেরে হানিছে ভ্রূকুটি।
          এ কথা ভাবি নি মনে, অন্ধকারে ভূমিতলে লুটি
               হয়তো সে করিতেছে খান্‌ খান্‌
                   তীব্রঘাতে আপনার অভিমান।
                        দূর হতে দূরে গেনু সরে
          প্রত্যাখ্যানলাঞ্ছনার বোঝা বক্ষে ধরে।
                   চরের বালুকা ঠেকা
               পরিত্যক্ত তরীসম রহিল সে একা।
আশ্বিনের ভোরবেলা চেয়ে দেখি পথে যেতে যেতে
          ক্ষীণ কুয়াশায় ঢাকা কচিধানখেতে
                   দাঁড়িয়ে রয়েছে বক,
দিগন্তে মেঘের গুচ্ছে দুলিয়াছে উষার অলক।
     সহসা উঠিল বলি হৃদয় আমার,
          দেখিলাম যাহা দেখিবার
                   নির্মল আলোকে
                             মোহমুক্ত চোখে।
    কামনার যে পিঞ্জরে শান্তিহীন
          অবরুদ্ধ ছিনু এতদিন
                   নিষ্ঠুর আঘাতে তার
                             ভেঙে গেছে দ্বার--
               নিরন্তর আকাঙক্ষার এসেছি বাহিরে
                   সীমাহীন বৈরাগ্যের তীরে।
                        আপনারে শীর্ণ করি
                             দিবসশর্বরী
                                 ছিনু জাগি
                             মুষ্টিভিক্ষা লাগি।
                   উন্মুক্ত বাতাসে
          খাঁচার পাখির গান ছাড়া আজি পেয়েছে আকাশে।
                   সহসা দেখিনু প্রাতে
          যে আমারে মুক্তি দিল আপনার হাতে
                   সে আজও রয়েছে পড়ি
          আমারি সে ভেঙে-পড়া পিঞ্জর আঁকড়ি।
আরো দেখুন
যদি আমায় তুমি বাঁচাও তবে
Verses
যদি      আমায় তুমি বাঁচাও তবে
তোমার      নিখিল ভুবন ধন্য হবে।
যদি      আমার মলিন মনের কালি।
      ঘুচাও পুণ্য সলিল ঢালি
তোমার      চন্দ্র সূর্য নূতন আলোয়
      জাগবে জ্যোতির মহোৎসবে।
আজো      ফোটে নি মোর শোভার কুঁড়ি,
তারি      বিষাদ আছে জগৎ জুড়ি।
যদি      নিশার তিমির গিয়ে টুটে
      আমার হৃদয় জেগে উঠে
তবে      মুখর হবে সকল আকাশ
      আনন্দময় গানের রবে।
আরো দেখুন