বিদেশী ফুলের গুচ্ছ - ১২ (dekhinu je ek ashar swopon)

দেখিনু যে এক আশার স্বপন

  শুধু তা স্বপন, স্বপনময়--

   স্বপন বই সে কিছুই নয়।

অবশ হৃদয় অবসাদময়

হারাইয়া সুখ শ্রান্ত অতিশয়--

    আজিকে উঠিনু জাগি

কেবল একটি স্বপন লাগি!

বীণাটি আমার নীরব হইয়া

      গেছে গীতগান ভুলি,

ছিঁড়িয়া টুটিয়া ফেলেছি তাহার

     একে একে তারগুলি।

নীরব হইয়া রয়েছে পড়িয়া

    সুদূর শ্মশান-'পরে,

কেবল একটি স্বপন-তরে!

থাম্‌ থাম্‌ ওরে হৃদয় আমার,

    থাম্‌ থাম্‌ একেবারে,

নিতান্তই যদি টুটিয়া পড়িবি

   একেবারে ভেঙে যা রে--

   এই তোর কাছে মাগি।

আমার জগৎ, আমার হৃদয়--

    আগে যাহা ছিল এখন তা নয়

কেবল একটি স্বপন লাগি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

103
Verses
এই তো তোমার আলোক-ধেনু
            সূর্যতারা দলে দলে;
কোথায় বসে বাজাও বেণু,
            চরাও মহা-গগনতলে।
তৃণের সারি তুলছে মাথা,
তরুর শাখে শ্যামল পাতা,
আলোয়-চরা ধেনু এরা
            ভিড় করেছে ফুলে ফলে।
সকালবেলা দূরে দূরে
            উড়িয়ে ধূলি কোথায় ছোটে।
আঁধার হলে সাঁজের সুরে
            ফিরিয়ে আন আপন গোঠে।
আশা তৃষা আমার যত
ঘুরে বেড়ায় কোথায় কত,
মোর জীবনের রাখাল ওগো
            ডাক দেবে কি সন্ধ্যা হলে?
আরো দেখুন
27
Verses
II. 81. satgur soi daya kar dinha
IT IS THE MERCY of my true Guru that has made me to know the unknown;
I have learned from Him how to walk without feet, to see without eyes, to hear without ears, to drink without mouth, to fly without wings;
I have brought my love and my meditation into the land where there is no sun and moon, nor day and night.
Without eating, I have tasted of the sweetness of nectar; and without water, I have quenched my thirst.
Where there is the response of delight, there is the fullness of joy. Before whom can that joy be uttered?
Kabir says: 'The Guru is great beyond words, and great is the good fortune of the disciple.'
আরো দেখুন
দুয়ার
Verses
হে দুয়ার, তুমি আছ মুক্ত অনুক্ষণ,
      রুদ্ধ শুধু অন্ধের নয়ন।
অন্তরে কি আছে তাহা বোঝে না সে, তাই
      প্রবেশিতে সংশয় সদাই।
হে দুয়ার, নিত্য জাগে রাত্রিদিনমান
      সুগম্ভীর তোমার আহ্বান।
সূর্যের উদয়-মাঝে খোল আপনারে।
      তারকায় খোল অন্ধকারে।
হে দুয়ার, বীজ হতে অঙ্কুরের দলে
      খোল পথ, ফুল হতে ফলে।
যুগ হতে যুগান্তর কর অবারিত,
      মৃত্যু হতে পরম অমৃত।
হে দুয়ার, জীবলোক তোরণে তোরণে
      করে যাত্রা মরণে মরণে।
মুক্তিসাধনার পথে তোমার ইঙ্গিতে
      "মাভৈঃ' বাজে নৈরাশ্যনিশীথে।
আরো দেখুন