বিদেশী ফুলের গুচ্ছ - ১১ (robir kiron hote aral koriya rakho)

রবির কিরণ হতে আড়াল করিয়া রেখে

মনটি আমার আমি গোলাপে রাখিনু ঢেকে--

সে বিছানা সুকোমল, বিমল নীহার চেয়ে,

তারি মাঝে মনখানি রাখিলাম লুকাইয়ে।

একটি ফুল না নড়ে, একটি পাতা না পড়ে--

তবু কেন ঘুমায় না, চমকি চমকি চায়--

ঘুম কেন পাখা নেড়ে উড়িয়ে পালিয়ে যায়?

আর কিছু নয়, শুধু গোপনে একটি পাখি

কোথা হতে মাঝে মাঝে উঠিতেছে ডাকি ডাকি।

ঘুমা তুই, ওই দেখ বাতাস মুদেছে পাখা,

রবির কিরণ হতে পাতায় আছিস ঢাকা--

ঘুমা তুই, ওই দেখ তো চেয়ে দুরন্ত বায়

ঘুমেতে সাগর-'পরে ঢুলে পড়ে পায় পায়।

দুখের কাঁটায় কি রে বিঁধিতেছে কলেবর?

বিষাদের বিষদাঁতে করিছে কি জরজর?

কেন তবে ঘুম তোর ছাড়িয়া গিয়াছে আঁখি?

কে জানে, গোপনে কোথা ডাকিছে একটি পাখি।

শ্যামল কানন এই মোহমন্ত্রজালে ঢাকা,

অমৃতমধুর ফল ভরিয়ে রয়েছে শাখা,

স্বপনের পাখিগুলি চঞ্চল ডানাটি তুলি

উড়িয়া চলিয়া যায় আঁধার প্রান্তর-'পরে--

গাছের শিখর হতে ঘুমের সংগীত ঝরে।

নিভৃত কানন-'পর শুনি না ব্যাধের স্বর,

তবে কেন এ হরিণী চমকায় থাকি থাকি।

কে জানে, গোপনে কোথা ডাকিছে একটি পাখি।

 

 

  •  
  •  
  •  
  •  
  •  

Rendition

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

26
Verses
আপনারে দীপ করি জ্বালো,
     আপনার যাত্রাপথে
          আপনিই দিতে হবে আলো।
আরো দেখুন
206
Verses
THERE ARE seekers of wisdom and seekers of wealth,
I seek thy company so that I may sing.
আরো দেখুন
যুগল
Verses
    আমি থাকি একা,
এই বাতায়নে বসে এক বৃন্তে যুগলকে দেখা--
                সেই মোর সার্থকতা।
             বুঝিতে পারি সে কথা
         লোকে লোকে কী আগ্রহ অহরহ
                করিছে সন্ধান
আপনার বাহিরেতে কোথা হবে আপনার দান।
তা নিয়ে বিপুল দুঃখে বিশ্বচিত্ত জেগে উঠে,
             তারি সুখে পূর্ণ হয়ে ফুটে
                   যা-কিছু মধুর।
                যত বাণী, যত সুর,
         যত রূপ, তপস্যার যত বহ্নিলিখা,
                        সৃষ্টিচিত্তশিখা,
                 আকাশে আকাশে লিখে
                      দিকে দিকে
অণুপরমাণুদের মিলনের ছবি।
                 গ্রহ তারা রবি
যে-আগুন জ্বেলেছে তা বাসনারই দাহ,
        সেই তাপে জগৎপ্রবাহ
চঞ্চলিয়া চলিয়াছে বিরহমিলনদ্বন্দ্বঘাতে।
                দিনরাতে
        কালের অতীত পার হতে,
অনাদি আহ্বানধ্বনি ফিরিতেছে ছায়াতে আলোতে।
                 সেই ডাক শুনে
     কত সাজে সাজিয়েছে আজি এ-ফাল্গুনে
            বনে বনে অভিসারিকার দল,
               পত্রে পুষ্পে হয়েছে চঞ্চল--
সমস্ত বিশ্বের মর্মে যে-চাঞ্চল্য তারায় তারায়
              তরঙ্গিছে প্রকাশধারায়,
     নিখিল ভুবনে নিত্য যে-সংগীত বাজে
             মূর্তি নিল বনচ্ছায়ে যুগলের সাজে।
আরো দেখুন