১২ (nai nai bhay)

নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার--

জানি জানি তোর বন্ধনডোর ছিঁড়ে যাবে বারে বার ॥

খনে খনে তুই হারায়ে আপনা   সুপ্তিনিশীথ করিস যাপনা--

বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার ॥

স্থলে জলে তোর আছে আহ্বান, আহ্বান লোকালয়ে--

চিরদিন তুই গাহিবি যে গান সুখে দুখে লাজে ভয়ে।

ফুলপল্লব নদীনির্ঝর   সুরে সুরে তোর মিলাইবে স্বর--

ছন্দে যে তোর স্পন্দিত হবে আলোক অন্ধকার ॥

রাগ: ভৈরবী

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১ আশ্বিন, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ সেপ্টেম্বর, ১৯২৬

রচনাস্থান: মিউনিক

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ন্যায় অন্যায় জানি নে
Songs
          ন্যায় অন্যায় জানি নে, জানি নে, জানি নে,
      শুধু তোমারে জানি
            ওগো সুন্দরী।
চাও কি প্রেমের চরম মূল্য-- দেব আনি,
      দেব আনি ওগো সুন্দরী।
প্রিয় যে তোমার, বাঁচাবে যারে,
      নেবে মোর প্রাণঋণ--
তাহারি সঙ্গে তোমারি বক্ষে
      বাঁধা রব চিরদিন
            মরণডোরে।
কেমনে ছাড়িবে মোরে,
      ওগো সুন্দরী॥
আরো দেখুন
সে কি ভাবে
Songs
সে কি ভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া।
তাহার আসা হাওয়ায় ঢাকা, সে যে সৃষ্টিছাড়া॥
    হিয়ায় হিয়ায় জাগল বাণী,    পাতায় পাতায় কানাকানি--
    'ওই এল যে', 'ওই এল যে' পরান দিল সাড়া॥
এই তো আমার আপ্‌নারই এই ফুল ফোটানোর মাঝে
তারে দেখি নয়ন ভ'রে নানা রঙের সাজে।
    এই-যে পাখির গানে গানে    চরণধ্বনি বয়ে আনে,    
    বিশ্ববীণার তারে তারে এই তো দিল নাড়া॥
আরো দেখুন
মনে কী দ্বিধা
Songs
মনে কী দ্বিধা রেখে গেলে চলে সে দিন ভরা সাঁঝে,
যেতে যেতে দুয়ার হতে কী ভেবে ফিরালে মুখখানি--
                                  কী কথা ছিল যে মনে॥
                তুমি সে কি হেসে গেলে আঁখিকোণে--
          আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি,
                                  তুমি আছ দূর ভুবনে॥
                   আকাশে উড়িছে বকপাঁতি,
                   বেদনা আমার তারি সাথি।
বারেক তোমায় শুধাবারে চাই   বিদায়কালে কী বল নাই,
     সে কি রয়ে গেল গো সিক্ত যূথীর গন্ধবেদনে॥
আরো দেখুন