২২০ (se ki bhabe gopan rabe)

সে কি ভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া।

তাহার আসা হাওয়ায় ঢাকা, সে যে সৃষ্টিছাড়া॥

    হিয়ায় হিয়ায় জাগল বাণী,    পাতায় পাতায় কানাকানি--

    'ওই এল যে', 'ওই এল যে' পরান দিল সাড়া॥

এই তো আমার আপ্‌নারই এই ফুল ফোটানোর মাঝে

তারে দেখি নয়ন ভ'রে নানা রঙের সাজে।

    এই-যে পাখির গানে গানে    চরণধ্বনি বয়ে আনে,    

    বিশ্ববীণার তারে তারে এই তো দিল নাড়া॥

রাগ: বাউল

তাল: দাদরা-খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): ২২ মাঘ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): ৫ ফেব্রুয়ারি, ১৯২৩

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মেঘের কোলে কোলে
Songs
   মেঘের   কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি।
ওরা   ঘর-ছাড়া মোর মনের কথা যায় বুঝি ওই গাঁথি গাঁথি॥
          সুদূরের   বীণার স্বরে   কে ওদের   হৃদয় হরে
          দুরাশার   দুঃসাহসে উদাস করে--
সে কোন্‌   উধাও হাওয়ার পাগলামিতে পাখা ওদের ওঠে মাতি॥
ওদের   ঘুম ছুটেছে, ভয় টুটেছে একেবারে,
অলক্ষ্যেতে লক্ষ ওদের-- পিছন-পানে তাকায় না রে।
          যে বাসা   ছিল জানা    সে ওদের   দিল হানা,
          না-জানার   পথে ওদের নাই রে মানা--
ওরা   দিনের শেষে দেখেছে কোন্‌ মনোহরণ আঁধার রাতি॥
আরো দেখুন
বাঁধন কেন ভূষণ-বেশে
Songs
                 বাঁধন কেন ভূষণ-বেশে
                       তোরে ভোলায়, হায় অভাগী।
                 মরণ কেন মোহন হেসে
                       তোরে দোলায়, হায় অভাগী।।
আরো দেখুন
কে আমারে যেন
Songs
     কে আমারে যেন এনেছে ডাকিয়া,   এসেছি ভুলে।
     তবু একবার  চাও মুখপানে    নয়ন তুলে।
দেখি ও নয়নে নিমেষের তরে    সে দিনের ছায়া পড়ে কি না পড়ে,
          সজল আবেগে আঁখিপাতা-দুটি    পড়ে কি ঢুলে।
          ক্ষণেকের তরে ভুল ভাঙায়ো না,   এসেছি ভুলে।
     ব্যথা দিয়ে কবে কথা কয়েছিলে    পড়ে না মনে,
     দূরে থেকে কবে ফিরে গিয়েছিলে    নাই স্মরণে।
শুধু মনে পড়ে হাসিমুখখানি,    লাজে বাধো-বাধো সোহাগের বাণী,
          মনে পড়ে সেই হৃদয় উছাস    নয়নকূলে।
          তুমি যে ভুলেছ ভুলে গেছি,  তাই    এসেছি ভুলে॥
     কাননের ফুল এরা তো ভোলে নি,    আমরা ভুলি।
     এই তো ফুটেছে পাতায় পাতায়   কামিনীগুলি।
চাঁপা কোথা হতে এনেছে ধরিয়া     অরুণকিরণ কোমল করিয়া,
          বকুল ঝরিয়া মরিবারে চায়    কাহার চুলে।
          কেহ ভোলে কেউ ভোলে না যে, তাই    এসেছি ভুলে॥
     এমন করিয়া কেমনে কাটিবে    মাধবীরাতি।
     দখিনবাতাসে কেহ নাহি পাশে    সাথের সাথি।
চারি দিক হতে বাঁশি শোনা যায়,    সুখে আছে যারা তারা গান গায়--
          আকুল বাতাসে, মদির সুবাসে,    বিকচ ফুলে,
          এখনো কি কেঁদে চাহিবে না কেউ    আসিলে ভুলে।
আরো দেখুন