২০ (nyay onyay jani ne)

          ন্যায় অন্যায় জানি নে, জানি নে, জানি নে,

      শুধু তোমারে জানি

            ওগো সুন্দরী।

চাও কি প্রেমের চরম মূল্য-- দেব আনি,

      দেব আনি ওগো সুন্দরী।

প্রিয় যে তোমার, বাঁচাবে যারে,

      নেবে মোর প্রাণঋণ--

তাহারি সঙ্গে তোমারি বক্ষে

      বাঁধা রব চিরদিন

            মরণডোরে।

কেমনে ছাড়িবে মোরে,

      ওগো সুন্দরী॥

রাগ: কাফি-মূলতান

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

রচনাস্থান: শান্তিনিকেতন

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমারে দিই তোমার
Songs
              আমারে দিই তোমার হাতে
                   নূতন ক'রে নূতন প্রাতে ॥
দিনে দিনেই ফুল যে ফোটে,   তেমনি করেই ফুটে ওঠে
              জীবন তোমার আঙিনাতে
                   নূতন ক'রে নূতন প্রাতে ॥
              বিচ্ছেদেরই ছন্দে লয়ে
                   মিলন ওঠে নবীন হয়ে।
আলো-অন্ধকারের তীরে   হারায়ে পাই ফিরে ফিরে,
              দেখা আমার তোমার সাথে
                   নূতন ক'রে নূতন প্রাতে ॥
আরো দেখুন
খরবায়ু বয় বেগে
Songs
        খরবায়ু বয় বেগে,   চারি দিক ছায় মেঘে,
            ওগো নেয়ে, নাওখানি বাইয়ো।
        তুমি কষে ধরো হাল,   আমি তুলে বাঁধি পাল--
            হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥
শৃঙ্খলে বারবার ঝন্‌ঝন্‌ ঝঙ্কার, নয় এ তো তরণীর ক্রন্দন শঙ্কার--
বন্ধন দুর্বার সহ্য না হয় আর, টলমল করে আজ তাই ও।
            হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥
        গণি গণি দিন খন      চঞ্চল করি মন
            বোলো না, 'যাই কি নাহি যাই রে'।
        সংশয়পারাবার         অন্তরে হবে পার,
            উদ্‌বেগে তাকায়ো না বাইরে।
যদি মাতে মহাকাল, উদ্দাম জটাজাল ঝড়ে হয় লুণ্ঠিত, ঢেউ উঠে উত্তাল,
হোয়ো নাকো কুণ্ঠিত, তালে তার দিয়ো তাল-- জয়-জয় জয়গান গাইয়ো।
            হাঁই মারো, মারো টান হাঁইয়ো॥
আরো দেখুন
ভয়েরে মোর আঘাত করো
Songs
          ভয়েরে মোর আঘাত করো ভীষণ, হে ভীষণ!
          কঠিন করে চরণ-'পরে প্রণত করো মন ॥
বেঁধেছে মোরে নিত্য কাজে   প্রাচীরে-ঘেরা ঘরের মাঝে,
          নিত্য মোরে বেঁধেছে সাজে সাজের আভরণ ॥
এসো হে, ওহে আকস্মিক,   ঘিরিয়া ফেলো সকল দিক,
          মুক্ত পথে উড়ায়ে নিক নিমেষে এ জীবন।
তাহার 'পরে প্রকাশ হোক   উদার তব সহাস চোখ--
          তব অভয় শান্তিময় স্বরূপ পুরাতন ॥
আরো দেখুন