১৯ (rajar prohori ora onyay opobade)

            রাজার প্রহরী ওরা অন্যায় অপবাদে

নিরীহের প্রাণ বধিবে ব'লে কারাগারে বাঁধে।

ওগো শোনো, ওগো শোনো, ওগো শোনো,

      আছ কি বীর কোনো,

দেবে কি ওরে জড়িয়ে মরিতে

      অবিচারের ফাঁদে

            অন্যায় অপবাদে।

রাগ: কেদারা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1939

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: সুশীলকুমার ভঞ্জচৌধুরী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মরণের মুখে রেখে
Songs
মরণের মুখে রেখে দূরে যাও দূরে   যাও চলে
আবার ব্যথার টানে নিকটে ফিরাবে ব'লে ॥
        আঁধার-আলোর পারে   খেয়া দিই বারে বারে,
        নিজেরে হারায়ে খুঁজি-- দুলি সেই দোলে দোলে ॥
সকল রাগিণী বুঝি বাজাবে আমার প্রাণে--
কভু ভয়ে কভু জয়ে, কভু অপমানে মানে।
        বিরহে ভরিবে সুরে  তাই রেখে দাও দূরে,
        মিলনে বাজিবে বাঁশি     তাই টেনে আন কোলে ॥
আরো দেখুন
ওই আঁখিরে
Songs
                      ওই আঁখি রে !
            ফিরে ফিরে চেয়ো না, চেয়ো না,   ফিরে যাও—
                  কী আর রেখেছ বাকী রে।।
            মরমে কেটেছ সিঁধ,   নয়নের কেড়েছ নিদ—
                  কী সুখে পরান আর রাখি রে।।
আরো দেখুন
কালী কালী বলো রে আজ
Songs
                 কালী কালী কালী বলো রে আজ
                 বলো হো,হো হো,বলো হো,হো হো,বলো হো!
                          নামের জোরে সাধিব কাজ,
                 বলো হো,হো,বলো হো, বলো হো!
                 ওই ঘোর মত্ত করে নৃত্য রঙ্গ মাঝারে,
                 ওই লক্ষ লক্ষ যক্ষ রক্ষ ঘেরি শ্যামারে,
                 ওই লট্ট পট্ট কেশ,অট্ট অট্ট হাসে রে;
                          হাহা হাহাহা হাহাহা!
                 আরে বল্‌ রে শ্যামা মায়ের জয়,জয় জয়,
                 জয় জয়,জয় জয়,জয় জয়,জয় জয়,
                 আরে বল্‌ রে শ্যামা মায়ের জয়,জয় জয়,
                 আরে বল্‌ রে শ্যামা মায়ের জয়!
আরো দেখুন