২২১ (bhayete mor aghat kara)

          ভয়েরে মোর আঘাত করো ভীষণ, হে ভীষণ!

          কঠিন করে চরণ-'পরে প্রণত করো মন ॥

বেঁধেছে মোরে নিত্য কাজে   প্রাচীরে-ঘেরা ঘরের মাঝে,

          নিত্য মোরে বেঁধেছে সাজে সাজের আভরণ ॥

এসো হে, ওহে আকস্মিক,   ঘিরিয়া ফেলো সকল দিক,

          মুক্ত পথে উড়ায়ে নিক নিমেষে এ জীবন।

তাহার 'পরে প্রকাশ হোক   উদার তব সহাস চোখ--

          তব অভয় শান্তিময় স্বরূপ পুরাতন ॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1317

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

নীল নবঘনে আষাঢ়গগনে
Songs
নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে।
ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে॥
বাদলের ধারা ঝরে ঝরো-ঝরো,   আউষের ক্ষেত জলে ভরো-ভরো,
কালিমাখা মেঘে ও পারে আঁধার ঘনিয়েছে দেখ্‌ চাহি রে॥
  
ওই শোনো শোনো পারে যাবে ব'লে কে ডাকিছে বুঝি মাঝিরে।
খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে।
পুবে হাওয়া বয়, কূলে নেই কেউ,   দু কূল বাহিয়া উঠে পড়ে ঢেউ--
দরো-দরো বেগে জলে পড়ি জল ছলো-ছল উঠে বাজি রে।
খেয়া-পারাপার বন্ধ হয়েছে আজি রে॥
  
ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলীরে আনো গোহালে
এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে।
দুয়ারে দাঁড়ায়ে ওগো দেখ্‌ দেখি,   মাঠে গেছে যারা তারা ফিরিছে কি,
রাখালবালক কী জানি কোথায় সারা দিন আজি খোয়ালে।
এখনি আঁধার হবে বেলাটুকু পোহালে॥
  
ওগো, আজ তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে।
আকাশ আঁধার, বেলা বেশি আর নাহি রে।
ঝরো-ঝরো ধারে ভিজিবে নিচোল,   ঘাটে যেতে পথ হয়েছে পিছল--
ওই বেণুবন দোলে ঘন ঘন পথপাশে দেখ্‌ চাহি রে॥
আরো দেখুন
না, দেখবো না, আমি
Songs
         না, দেখব না আমি দেখব না,
                                   আমি শুনব--
                   মনের মধ্যে আমি শুনব,
                   ধ্যানের মধ্যে আমি শুনব,
                                   তাঁর চরণধ্বনি।
                       ওই দেখ্‌ এল ঝড়, এল ঝড়,
                                  তাঁর আগমনীর ওই ঝড়--
                            পৃথিবী কাঁপছে থরো থরো থরো থরো,
                                গুরু গুরু করে মোর বক্ষ।
আরো দেখুন
পথে যেতে ডেকেছিলে
Songs
                   পথে যেতে ডেকেছিলে মোরে।
          পিছিয়ে পড়েছি আমি, যাব যে কী করে?।
          এসেছে নিবিড় নিশি,    পথরেখা গেছে মিশি--
          সাড়া দাও, সাড়া দাও আঁধারের ঘোরে ॥
ভয় হয়, পাছে ঘুরে ঘুরে    যত আমি যাই তত যাই চলে দূরে--
          মনে করি আছ কাছে,    তবু ভয় হয়, পাছে
          আমি আছি তুমি নাই কালি নিশিভোরে ॥
আরো দেখুন