২২০ (je raate mor duyarguli)

          যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে

          জানি নাই তো তুমি এলে আমার ঘরে ॥

সব যে হয়ে গেল কালো,   নিবে গেল দীপের আলো,

          আকাশ-পানে হাত বাড়ালেম কাহার তরে?।

          অন্ধকারে রইনু পড়ে স্বপন মানি।

          ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি!

সকালবেলা চেয়ে দেখি,   দাঁড়িয়ে আছ তুমি এ কি,

          ঘর-ভরা মোর শূন্যতারই বুকের 'পরে ॥

রাগ: বাগেশ্রী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ ফাল্গুন, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ মার্চ, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমি তোমার সঙ্গে
Songs
আমি    তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ   সুরের বাঁধনে--
          তুমি জান না, আমি তোমারে পেয়েছি   অজানা সাধনে॥
          সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ,
              সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ--
                   তুমি জান না, ঢেকে রেখেছি তোমার নাম
                        রঙিন ছায়ার আচ্ছাদনে॥
          তোমার অরূপ মূর্তিখানি
ফাল্গুনের আলোতে বসাই আনি।
              বাঁশরি বাজাই ললিত-বসন্তে,   সুদূর দিগন্তে
                   সোনার আভায় কাঁপে তব উত্তরী
                        গানের তানের সে উন্মাদনে॥
আরো দেখুন
ও তো আর ফিরবে না রে
Songs
       ও তো আর   ফিরবে না রে, ফিরবে না আর, ফিরবে না রে।
                    ঝড়ের মুখে ভাসল তরী–
                 কূলে   ভিড়বে না রে ।।
                      কোন্‌ পাগলে নিল ডেকে,
                      কাঁদন গেল পিছে রেখে–
                 ওকে তোর   বাহুর বাঁধন ঘিরবে না রে।।
আরো দেখুন
লহো লহো তুলে
Songs
          লহো লহো তুলে লহো নীরব বীণাখানি।
তোমার নন্দননিকুঞ্জ হতে সুর দেহো তায় আনি
                   ওহে    সুন্দর হে সুন্দর ॥
আমি    আঁধার বিছায়ে আছি রাতের আকাশে
                        তোমারি আশ্বাসে।
          তারায় তারায় জাগাও তোমার আলোক-ভরা বাণী
                   ওহে    সুন্দর হে সুন্দর ॥
          পাষাণ আমার কঠিন দুখে তোমায় কেঁদে বলে,
          "পরশ দিয়ে সরস করো, ভাসাও অশ্রুজলে,
                   ওহে    সুন্দর হে সুন্দর।'
          শুষ্ক যে এই নগ্ন মরু নিত্য মরে লাজে
                        আমার চিত্তমাঝে,
          শ্যামল রসের আঁচল তাহার বক্ষে দেহো টানি
                   ওহে    সুন্দর হে সুন্দর ॥
আরো দেখুন