২১৯ (tomar kachhe shanti chaba na)

                   তোমার কাছে শান্তি চাব না,

                   থাক্‌-না আমার দুঃখ ভাবনা ॥

অশান্তির এই দোলায় 'পরে   বোসো বোসো লীলার ভরে,

                   দোলা দিব এ মোর কামনা ॥

                   নেবে নিবুক প্রদীপ বাতাসে,

                   ঝড়ের কেতন উড়ুক আকাশে--

বুকের কাছে ক্ষণে ক্ষণে     তোমার চরণ-পরশনে

                   অন্ধকারে আমার সাধনা ॥

রাগ: কীর্তন

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ফাল্গুন, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ): ৩০ মার্চ, ১৯১৪

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দেওয়া নেওয়া ফিরিয়ে-দেওয়া
Songs
          দেওয়া নেওয়া ফিরিয়ে-দেওয়া তোমায় আমায়--
          জনম জনম এই চলেছে, মরণ কভু তারে থামায়?।
যখন    তোমার গানে আমি জাগি   আকাশে চাই তোমার লাগি,
আবার  একতারাতে আমার গানে মাটির পানে তোমায় নামায় ॥
ওগো,  তোমার সোনার আলোর ধারা, তার ধারি ধার--
আমার  কালো মাটির ফুল ফুটিয়ে শোধ করি তার।
আমার  শরৎরাতের শেফালিবন   সৌরভেতে মাতে যখন
তখন   পালটা সে তান লাগে তব শ্রাবণ-রাতের প্রেম-বরিষায় ॥    
আরো দেখুন
আমার বাণী আমার
Songs
          আমার বাণী আমার প্রাণে লাগে--
যত তোমায় ডাকি, আমার   আপন হৃদয় জাগে ॥
শুধু তোমায় চাওয়া   সেও আমার পাওয়া,
তাই তো পরান পরানপণে হাত বাড়িয়ে মাগে ॥
          হায় অশক্ত, ভয়ে থাকিস পিছে।
লাগলে সেবায় অশক্তি তোর   আপনি হবে মিছে।
          পথ দেখাবার তরে   যাব কাহার ঘরে--
যেমনি আমি চলি, তোমার   প্রদীপ চলে আগে ॥
আরো দেখুন
পথে চলে যেতে
Songs
          পথে চলে যেতে যেতে কোথা কোন্‌খানে
              তোমার পরশ আসে কখন কে জানে ॥
কী অচেনা কুসুমের গন্ধে,   কী গোপন আপন আনন্দে,
              কোন্‌ পথিকের কোন্‌ গানে ॥
সহসা দারুণ দুখতাপে   সকল ভুবন যবে কাঁপে,
     সকল পথের ঘোচে চিহ্ন   সকল বাঁধন যবে ছিন্ন
                   মৃত্যু-আঘাত লাগে প্রাণে--
              তোমার পরশ আসে কখন কে জানে ॥
আরো দেখুন