৪৫ (phirayo na mukhokhani)

       ফিরায়ো না মুখখানি,

ফিরায়ো না মুখখানি রানী ওগো রানী॥

ভ্রূভঙ্গতরঙ্গ কেন আজি সুনয়নী!

হাসিরাশি গেছে ভাসি,   কোন্‌ দুখে সুধামুখে নাহি বাণী।

আমারে মগন করো      তোমার          মধুর করপরশে

               সুধাসরসে।

প্রাণ মন পুরিয়া দাও নিবিড় হরষে।

     হেরো শশীসুশোভন, সজনী,

              সুন্দর রজনী।

তৃষিতমধুপসম কাতর হৃদয় মম--

কোন্‌ প্রাণে আজি        ফিরাবে তারে পাষাণী॥

রাগ: ইমন-ভূপালী

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1300

রচনাকাল (খৃষ্টাব্দ): 1893

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমারে করো তোমার
Songs
আমারে করো তোমার বীণা,    লহো গো লহো তুলে।
     উঠিবে আজি তন্ত্রীরাজি    মোহন অঙ্গুলে॥
কোমল তব কমলকরে,    পরশ করো পরান-'পরে,
     উঠিবে হিয়া গুঞ্জরিয়া    তব শ্রবণমূলে॥
কখনো সুখে কখনো দুখে    কাঁদিবে চাহি তোমার মুখে,
     চরণে পড়ি রবে নীরবে    রহিবে যবে ভুলে।
কেহ না জানে কী নব তানে    উঠিবে গীত শূন্য-পানে,
     আনন্দের বারতা যাবে    অনন্তের কূলে॥
আরো দেখুন
শাঙনগগনে ঘোর ঘনঘটা
Songs
শাঙনগগনে ঘোর ঘনঘটা, নিশীথযামিনী রে।
কুঞ্জপথে, সখি, কৈসে যাওব অবলা কামিনী রে।
উন্মদ পবনে যমুনা তর্জিত, ঘন ঘন গর্জিত মেহ।
দমকত বিদ্যুত, পথতরু লুন্ঠিত, থরহর কম্পিত দেহ
ঘন ঘন রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌ রিম্‌ ঝিম্‌ বরখত নীরদপুঞ্জ।
শাল-পিয়ালে তাল-তমালে নিবিড়তিমিরময় কুঞ্জ।
কহ রে সজনী, এ দুরুযোগে কুঞ্জে নিরদয় কান
দারুণ বাঁশী কাহ বজায়ত সকরুণ রাধা নাম।
মোতিম হারে বেশ বনা দে, সীঁথি লগা দে ভালে।
উরহি বিলুন্ঠিত লোল চিকুর মম বাঁধহ চম্পকমালে।
গহন রয়নমে ন যাও, বালা, নওলকিশোরক পাশ।
গরজে ঘন ঘন, বহু ডর পাওব, কহে ভানু তব দাস।
আরো দেখুন
জানি তোমার অজানা
Songs
জানি    তোমার অজানা নাহি গো    কী আছে আমার মনে।
আমি    গোপন করিতে চাহি গো,    ধরা পড়ে দুনয়নে॥
          কী বলিতে পাছে কি বলি
     তাই দূরে চলে যাই কেবলই,
          পথপাশে দিন বাহি গো--
তুমি    দেখে যাও আঁখিকোণে    কী আছে আমার মনে॥
চিরনিশীথতিমির গহনে    আছে মোর পূজাবেদী--
     চকিত হাসির দহনে    সে তিমির দাও ভেদি।
          বিজন দিবস-রাতিয়া
     কাটে    ধেয়ানের মালা গাঁথিয়া,
          আনমনে গান গাহি গো--
তুমি    শুনে যাও খনে খনে    কী আছে আমার মনে॥
আরো দেখুন