৪৬ (hiye kapichhe sukhe)

        হিয়া কাঁপিছে সুখে কি দুখে সখী,

             কেন নয়নে আসে বারি।

        আজি প্রিয়তম আসিবে মোর ঘরে--

             বলো কী করিব আমি সখী।

দেখা হলে, সখী, সেই প্রাণবঁধুরে         কী বলিব নাহি জানি।

    সে কি না জানিবে, সখী,    রয়েছে যা হৃদয়ে--

        না বুঝে কি ফিরে যাবে সখী॥

রাগ: জয়জয়ন্তী

তাল: ধামার

রচনাকাল (বঙ্গাব্দ): 1300

রচনাকাল (খৃষ্টাব্দ): 1893

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মধুর, তোমার শেষ
Songs
মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ--
          ভুবন জুড়ে রইল লেগে আনন্দ-আবেশ ॥
              দিনান্তের এই এক কোনাতে   সন্ধ্যামেঘের শেষ সোনাতে
                   মন যে আমার গুঞ্জরিছে কোথায় নিরুদ্দেশ ॥
সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার 'পরে
          অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে।
              এই গোধুলির ধূসরিমায়      শ্যামল ধরার সীমায় সীমায়
                   শুনি বনে বনান্তরে অসীম গানের রেশ ॥
আরো দেখুন
যদি তোমার দেখা
Songs
যদি         তোমার দেখা না পাই প্রভু,
                             এবার এ জীবনে
তবে        তোমায় আমি পাই নি যেন
                          সে কথা রয় মনে।
যেন         ভুলে না যাই, বেদনা পাই
                          শয়নে স্বপনে।
                এ সংসারের হাটে
আমার         যতই দিবস কাটে,
আমার         যতই দু হাত ভরে ওঠে ধনে,
তবু            কিছুই আমি পাই নি যেন
                       সে কথা রয় মনে।
যেন           ভুলে না যাই, বেদনা পাই
                       শয়নে স্বপনে।
              যদি আলসভরে
আমি        বসি পথের 'পরে,
যদি         ধুলায় শয়ন পাতি সযতনে,
যেন         সকল পথই বাকি আছে
                     সে কথা রয় মনে।
যেন        ভুলে না যাই, বেদনা পাই
                     শয়নে স্বপনে।
              যতই উঠে হাসি,
ঘরে         যতই বাজে বাঁশি,
ওগো        যতই গৃহ সাজাই আয়োজনে,
যেন         তোমায় ঘরে হয় নি আনা
                     সে কথা রয় মনে।
যেন         ভুলে না যাই, বেদনা পাই
                      শয়নে স্বপনে॥
আরো দেখুন
জাগ্রত বিশ্বকোলাহল-মাঝে
Songs
          জাগ্রত বিশ্বকোলাহল-মাঝে
তুমি গম্ভীর, স্তব্ধ, শান্ত, নির্বিকার,
              পরিপূর্ণ মহাজ্ঞান ॥
তোমা-পানে ধায় প্রাণ   সব কোলাহল ছাড়ি,
          চঞ্চল নদী যেমন ধায় সাগরে ॥
আরো দেখুন