৭৪ (jani tomar ajana nahi go)

জানি    তোমার অজানা নাহি গো    কী আছে আমার মনে।

আমি    গোপন করিতে চাহি গো,    ধরা পড়ে দুনয়নে॥

          কী বলিতে পাছে কি বলি

     তাই দূরে চলে যাই কেবলই,

          পথপাশে দিন বাহি গো--

তুমি    দেখে যাও আঁখিকোণে    কী আছে আমার মনে॥

চিরনিশীথতিমির গহনে    আছে মোর পূজাবেদী--

     চকিত হাসির দহনে    সে তিমির দাও ভেদি।

          বিজন দিবস-রাতিয়া

     কাটে    ধেয়ানের মালা গাঁথিয়া,

          আনমনে গান গাহি গো--

তুমি    শুনে যাও খনে খনে    কী আছে আমার মনে॥

রাগ: ভৈরবী

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ ফাল্গুন, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৮ ফেব্রুয়ারি, ১৯২৬

রচনাস্থান: আগরতলা থেকে কলকাতার পথে

স্বরলিপিকার: রমা মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

গহনে গহনে যে রে তোরা
Songs
            গহনে গহনে যা রে তোরা,নিশি বহে যায় যে।
                 তন্ন তন্ন করি অরণ্য,করী বরাহ খোঁজ গে,
                                              এই বেলা যা রে।
                 নিশাচর পশু সবে,এখনি বাহির হবে,
                 ধনুর্বাণ নে রে হাতে, চল্‌ ত্বরা চল্‌।
                 জ্বালায়ে মশাল-আলো,এই বেলা আয় রে।
আরো দেখুন
ওকি সখা, মুছ
Songs
        ওকি সখা, মুছ আঁখি।   আমার তরেও কাঁদিবে কি!
কে আমি বা!   আমি অভাগিনী--        আমি মরে তাহে দুখ কিবা॥
        পড়ে ছিনু চরণতলে-- দলে গেছ, দেখ নি চেয়ে।
        গেছ গেছ, ভালো ভালো-- তাহে দুখ কিবা॥
আরো দেখুন
সংশয়তিমিরমাঝে
Songs
                   সংশয়তিমিরমাঝে না হেরি গতি হে।
                   প্রেম-আলোকে প্রকাশো জগপতি হে ॥
     বিপদে সম্পদে থেকো দূরে,      সতত বিরাজো হৃদয়পুরে--
                   তোমা বিনে অনাথ আমি অতি হে ॥
     মিছে আশা লয়ে সতত ভ্রান্ত,            তাই প্রতিদিন হতেছি শ্রান্ত,
                        তবু চঞ্চল বিষয়ে মতি হে--
নিবারো নিবারো প্রাণের ক্রন্দন,  কাটো হে কাটো হে এ মায়াবন্ধন
                   রাখো রাখো চরণে এ মিনতি হে ॥
আরো দেখুন