৭০ (obelay jadi esechho)

অবেলায় যদি এসেছ আমার বনে          দিনের বিদায়ক্ষণে

গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে

          ঘন বকুলের ম্লান বীথিকায়

         শীর্ণ যে ফুল ঝ'রে ঝ'রে যায়

তাই দিয়ে হার কেন গাঁথ হায়, লাজ বাসি তায় মনে।

চেয়ো না, চেয়ো না মোর দীনতায়        হেলায় নয়ন-কোণে॥

এসো এসো কাল রজনীর অবসানে         প্রভাত-আলোর দ্বারে।

যেয়ো না, যেয়ো না অকালে হানিয়া      সকালে কলিকারে।

          এসো এসো যদি কভু সুসময়

নিয়ে আসে তার ভরা সঞ্চয়,

চিরনবীনের যদি ঘটে জয়--সাজি ভরা হয় ধনে।

       নিয়ো না, নিয়ো না মোর পরিচয়

              এ ছায়ার আবরণে॥

রাগ: কাফি

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শ্রাবণের গগনের গায়
Songs
শ্রাবণের গগনের গায়   বিদ্যুৎ চমকিয়া যায়।
     ক্ষণে ক্ষণে শর্বরী শিহরিয়া উঠে,   হায়॥
          তেমনি তোমার বাণী   মর্মতলে যায় হানি   সঙ্গোপনে,
                   ধৈরজ যায় যে টুটে,   হায়॥
     যেমন বরষাধারায়   অরণ্য আপনা হারায়   বারে বারে
                        ঘন রস-আবরণে
              তেমনি তোমার স্মৃতি   ঢেকে ফেলে মোর গীতি
                   নিবিড় ধারে   আনন্দ-বরিষণে,   হায়॥
আরো দেখুন
বাণী বীণাপাণি, করুণাময়ী
Songs
বাণী বীণাপাণি,করুণাময়ী!
অন্ধজনে নয়ন দিয়ে অন্ধকারে ফেলিলে,
দরশ দিয়ে লুকালে কোথা দেবী অয়ি।
     স্বপন সম মিলাবে যদি কেন গো দিলে চেতনা,
  চকিতে শুধু দেখা দিয়ে চির মরম-বেদনা,
        তোমারে চাহি ফিরিছে, হেরো কাননে কাননে ওই।
আরো দেখুন
ক্ষমিতে পারিলাম না যে
Songs
         ক্ষমিতে পারিলাম না যে
      ক্ষমো হে মম দীনতা,
            পাপীজনশরণ প্রভু।
মরিছে তাপে মরিছে লাজে
      প্রেমের বলহীনতা--
            ক্ষমো হে মম দীনতা,
                  পাপীজনশরণ প্রভু।
      প্রিয়ারে নিতে পারি নি বুকে,
            প্রেমেরে আমি হেনেছি,
      পাপীরে দিতে শাস্তি শুধু
            পাপেরে ডেকে এনেছি।
জানি গো তুমি ক্ষমিবে তারে
      যে অভাগিনী পাপের ভারে
            চরণে তব বিনতা।
            ক্ষমিবে না, ক্ষমিবে না
      আমার ক্ষমাহীনতা,
            পাপীজনশরণ প্রভু॥
আরো দেখুন