৬৯ (jeno kon bhuler ghore)

যেন কোন্‌ ভুলের ঘোরে         চাঁদ চলে যায় সরে সরে।

পাড়ি দেয় কালো নদী, আয় রজনী, দেখবি যদি--

কেমনে তুই রাখবি ধ'রে,        দূরের বাঁশি ডাকল ওরে।

প্রহরগুলি বিলিয়ে দিয়ে  সর্বনাশের সাধন কী এ।

মগ্ন হয়ে রইবে বসে                মরণ-ফুলের মধুকোষে--

নতুন হয়ে আবার তোরে         মিলবে বুঝি সুধায় ভ'রে॥

রাগ: অজ্ঞাত

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1332

রচনাকাল (খৃষ্টাব্দ): 1925

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

অশ্রুভরা বেদনা দিকে
Songs
অশ্রুভরা বেদনা দিকে দিকে জাগে।
আজি   শ্যামল মেঘের মাঝে   বাজে কার কামনা ॥
     চলিছে ছুটিয়া অশান্ত বায়,
     ক্রন্দন কার তার গানে ধ্বনিছে--
     করে কে সে বিরহী বিফল সাধনা ॥
আরো দেখুন
কার হাতে যে
Songs
         কার হাতে যে ধরা দেব হায়
তাই    ভাবতে আমার বেলা যায়।
ডান দিকেতে তাকাই যখন       বাঁয়ের লাগি কাঁদে রে মন--
বাঁয়ের দিকে ফিরলে তখন       দখিন ডাকে 'আয় রে আয়'॥
আরো দেখুন
শক্তিরূপে হেরো
Songs
          শক্তিরূপে হেরো, তাঁর,
          আনন্দিত, অতন্দ্রিত,
              ভূর্লোকে ভূবর্লোকে--
          বিশ্বকাজে, চিত্তমাঝে
              দিনে রাতে।
          জাগো রে জাগো জাগো
              উৎসাহে উল্লাসে--
          পরান বাঁধো রে মরণহরণ
              পরমশক্তি-সাথে ॥
          শ্রান্তি আলস বিষাদ
          বিলাস দ্বিধা বিবাদ
              দূর করো রে।
চলো রে-- চলো রে কল্যাণে,
চলো রে অভয়ে, চলো রে আলোকে,
                   চলো বলে।
দুখ শোক পরিহরি মিলো রে নিখিলে
                   নিখিলনাথে ॥
আরো দেখুন