৪৩ (asim sangsare jar)

অসীম সংসারে যার       কেহ নাহি কাঁদিবার

      সে কেন গো কাঁদিছে!

অশ্রুজল মুছিবার         নাহি রে অঞ্চল যার

        সেও কেন কাঁদিছে!

কেহ যার দুঃখগান       শুনিতে পাতে না কান,

    বিমুখ সে হয় যারে শুনাইতে চায়,

সে আর কিসের আশে   রয়েছে সংসারপাশে--

    জ্বলন্ত পরান বহে কিসের আশায়॥

রাগ: ভৈরবী

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1885

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

যে ভালোবাসুক সে ভালোবাসুক
Songs
        যে ভালোবাসুক সে ভালোবাসুক    সজনি লো, আমরা কে !
        দীনহীন এই হৃদয় মোদের    কাছেও কি কেহ ডাকে ।।
        তবে কেন বলো ভেবে মরি মোরা   কে কাহারে ভালোবাসে !
        আমাদের কিবা আসে যায় বলো    কেবা কাঁদে কেবা হাসে !
        আমাদের মন কেহই চাহে না,    তবে মনখানি লুকানো থাক্‌—
                           প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্‌ ।।
        যদি, সখী, কেহ ভুলে     মনখানি লয় তুলে,
        উলটি-পালটি ক্ষণেক ধরিয়া    পরখ করিয়া দেখিতে চায়,
        তখনি ধূলিতে ছুঁড়িয়া ফেলিবে    নিদারুণ উপেখায়।
        কাজ কী লো, মন লুকানো থাক্‌,   প্রাণের ভিতরে ঢাকিয়া রাখ্‌—
        হাসিয়া খেলিয়া ভাবনা ভুলিয়া   হরষে প্রমোদে মাতিয়া থাক্‌ ।।
আরো দেখুন
আপনারে দিয়ে রচিলি
Songs
          আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ!
          খুলে দেখ্‌ দ্বার, অন্তরে তার আনন্দনিকেতন ॥
মুক্তি আজিকে নাই কোনো ধারে,   আকাশ সেও যে বাঁধে কারাগারে,
          বিষনিশ্বাসে তাই ভরে আসে নিরুদ্ধ সমীরণ ॥
          ঠেলে দে আড়াল; ঘুচিবে আঁধার-- আপনারে ফেল্‌ দূরে--
          সহজে তখনি জীবন তোমার অমৃতে উঠিবে পূরে।
শূন্য করিয়া রাখ্‌ তোর বাঁশি,   বাজাবার যিনি বাজাবেন আসি--
          ভিক্ষা না নিবি, তখনি জানিবি   ভরা আছে তোর ধন ॥
আরো দেখুন
আহা তোমার সঙ্গে
Songs
আহা    তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার, ওগো প্রিয়--
বড়ো    উতলা আজ পরান আমার, খেলাতে হার মানবে কি ও॥
কেবল  তুমিই কি গো এমনি ভাবে   রাঙিয়ে মোরে পালিয়ে যাবে।
তুমি    সাধ করে, নাথ, ধরা দিয়ে আমারও রঙ বক্ষে নিয়ো--
এই      হৃৎকমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরীয়॥
আরো দেখুন