৩১২ (sakha bahe gela bela)

সখী, বহে গেল বেলা, শুধু হাসিখেলা,    এ কি আর ভালো লাগে।

আকুল তিয়াষ, প্রেমের পিয়াস,    প্রাণে কেন নাহি জাগে॥

    কবে আর হবে থাকিতে জীবন    আঁখিতে আঁখিতে মদির মিলন--

    মধুর হুতাশে মধুর দহন,    নিতি-নব অনুরাগে॥

তরল কোমল নয়নের জল,    নয়নে উঠিবে ভাসি,

সে বিষাদনীরে নিবে যাবে ধীরে    প্রখর চপল হাসি।

    উদাস নিশ্বাস আকুলি উঠিবে,    আশানিরাশায় পরান টুটিবে--

    মরমের আলো কপোলে ফুটিবে    শরম-অরুণরাগে॥

রাগ: বিলাবল-কীর্তন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

গা সখী, গাইলি যদি,
Songs
গা সখী, গাইলি যদি, আবার সে গান।
কতদিন শুনি নাই ও পুরানো তান॥
কখনো কখনো যবে নীরব নিশীথে
একেলা রয়েছি বসি চিন্তামগ্নে চিতে--
চমকি উঠিত প্রাণ--কে যেন গায় সে গান,
দুই-একটি কথা তার পেতেছি শুনিতে।
হা হা সখী, সেদিনের সব কথাগুলি
প্রাণের ভিতরে যেন উঠিছে আকুলি।
যেদিন মরিব, সখী, গাস্‌ ওই গান--
শুনিতে শুনিতে যেন যায় এই প্রাণ॥
আরো দেখুন
নমো, নমো, নমো
Songs
নমো, নমো, নমো।
     নমো, নমো, নমো।
          তুমি ক্ষুধার্তজনশরণ্য,
              অমৃত-অন্ন-ভোগধন্য করো অন্তর মম॥
আরো দেখুন
ভুলে ভুলে আজ ভুলময়
Songs
                     ভুলে ভুলে আজ ভুলময় ।
                ভুলের লতায় বাতাসের ভুলে
                     ফুলে ফুলে হোক ফুলময় ।
                আনন্দ-ঢেউ ভুলের সাগরে
                     উছলিয়া হোক কূলময় ।।
আরো দেখুন