৩১১ (ogo sokhi dekhi dekhi)

ওগো সখী, দেখি দেখি,    মন কোথা আছে।

কত কাতর হৃদয় ঘুরে ঘুরে, হেরো কারে যাচে।

কী মধু কী সুধা কী সৌরভ,    কী রূপ রেখেছ লুকায়ে--

কোন্‌ প্রভাতে, ও কোন্‌ রবির আলোকে    দিবে খুলিয়ে কাহার কাছে॥

সে যদি না আসে এ জীবনে,    এ কাননে পথ না পায়!

যারা এসেছে তারা বসন্ত ফুরালে    নিরাশপ্রাণে ফেরে পাছে॥

রাগ: পিলু

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫

রচনাকাল (খৃষ্টাব্দ): 1888

রচনাস্থান: কলকাতা, দার্জিলিং

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আমাদের সখীরে কে নিয়ে যাবে রে
Songs
               আমাদের সখীরে কে নিয়ে যাবে রে—
           তারে কেড়ে নেব, ছেড়ে দেব না—না—না।
             কে জানে   কোথা হতে কে এসেছে।
         কেন সে মোদের সখী নিতে আসে—দেব’ না।।
     সখীরা পথে গিয়ে দাঁড়াব,  হাতে তার ফুলের বাঁধন জড়াব,
   বেঁধে তায় রেখে দেব’ কুসুমবনে—  সখীরে নিয়ে যেতে দেব’ না।।
আরো দেখুন
এস এস বসন্ত ধরাতলে
Songs
এস এস বসন্ত ধরাতলে।
আনো কুহুতান, প্রেমগান,
আনো গন্ধমদভরে অলস সমীরণ;
আনো নবযৌবন-হিল্লোল, নব প্রাণ,
প্রফুল্ল নবীন বাসনা ধরাতলে।
এস থরথর-কম্পিত, মর্মর-মুখরিত,
নব-পল্লব-পুলকিত
ফুল-আকুল-মালতী-বল্লি বিতানে,
সুখছায়ে মধুবায়ে, এস এস।
এস অরুণ-চরণ-কমল-বরন তরুণ উষার কোলে।
এস জ্যোৎস্না-বিবশ নিশীথে,
কল-কল্লোল তটিনী-তীরে,
সুখসুপ্ত সরসী-নীরে, এস এস।
এস যৌবন-কাতর হৃদয়ে,
এস মিলন-সুখালস নয়নে,
এস মধুর শরম মাঝারে,
দাও বাহুতে বাহু বাঁধি,
নবীন কুসুম পাশে রচি দাও নবীন মিলন-বাঁধন।
আরো দেখুন
প্রাণে গান নাই
Songs
প্রাণে গান    নাই, মিছে তাই    ফিরিনু যে
          বাঁশিতে    সে গান খুঁজে।
প্রেমেরে   বিদায় ক'রে   দেশান্তরে
          বেলা যায়   কারে পূজে॥
বনে তোর   লাগাস আগুন,   তবে ফাগুন   কিসের তরে--
          বৃথা তোর    ভস্ম-'পরে   মরিস যুঝে ॥
ওরে, তোর   নিবিয়ে দিয়ে   ঘরের বাতি
          কী লাগি   ফিরিস পথে   দিবারাতি--
যে আলো   শতধারায়   আঁখিতারায়   পড়ে ঝ'রে
          তাহারে   কে পায় ওরে   নয়ন বুজে?।
আরো দেখুন