৩৫ (ga sokhi gaili jodi)

গা সখী, গাইলি যদি, আবার সে গান।

কতদিন শুনি নাই ও পুরানো তান॥

কখনো কখনো যবে নীরব নিশীথে

একেলা রয়েছি বসি চিন্তামগ্নে চিতে--

চমকি উঠিত প্রাণ--কে যেন গায় সে গান,

দুই-একটি কথা তার পেতেছি শুনিতে।

হা হা সখী, সেদিনের সব কথাগুলি

প্রাণের ভিতরে যেন উঠিছে আকুলি।

যেদিন মরিব, সখী, গাস্‌ ওই গান--

শুনিতে শুনিতে যেন যায় এই প্রাণ॥

রাগ: মিশ্র বাহার

তাল: অজ্ঞাত

রচনাকাল (বঙ্গাব্দ): 1291

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

Rendition

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কেন বাজাও কাঁকন
Songs
     কেন    বাজাও কাঁকন কনকন কত ছলভরে।
     ওগো,  ঘরে ফিরে চলো কনককলসে জল ভরে॥
     কেন    জলে ঢেউ তুলি ছলকি ছলকি করে খেলা।
কেন     চাহ খনে খনে চকিত নয়নে কার তরে      কত      ছলভরে॥
     হেরো   যমুনা-বেলায় আলসে হেলায় গেল বেলা,
যত      হাসিভরা ঢেউ করে কানাকানি কলস্বরে      কত      ছলভরে।
     হেরো   নদীপরপারে গগনকিনারে মেঘমেলা,
তারা     হাসিয়া হাসিয়া চাহিছে তোমারি মুখ'পরে      কত      ছলভরে॥
আরো দেখুন
এখন করবো কী বল্
Songs
                        এখন করব কী বল্‌।
              হো রাজা, হাজির রয়েছে দল।
                বল্‌ রাজা,করব কী বল্‌,এখন করব কী বল্‌।
              পেলে মুখেরি কথা,আনি যমেরি মাথা।
                      করে দিই রসাতল!
                করে দিই রসাতল!
                হো রাজা, হাজির রয়েছে দল,
                      বল্‌ রাজা,করব কী বল্‌, এখন করব কী বল্‌।
আরো দেখুন
মন্দিরে মম কে আসিলে
Songs
     মন্দিরে মম কে আসিলে হে!
              সকল গগন অমৃতগমন,
দিশি দিশি গেল মিশি অমানিশি দূরে দূরে ॥
              সকল দুয়ার আপনি খুলিল,
              সকল প্রদীপ আপনি জ্বলিল,
     সব বীণা বাজিল নব নব সুরে সুরে ॥
আরো দেখুন