১২৫ (nishi na pohate jibanapradip)

নিশি না পোহাতে জীবনপ্রদীপ জ্বালাইয়া যাও প্রিয়া,

             তোমার অনল দিয়া ॥

কবে যাবে তুমি সমুখের পথে দীপ্ত শিখাটি বাহি

             আছি তাই পথ চাহি।

পুড়িবে বলিয়া রয়েছে আশায় আমার নীরব হিয়া

             আপন আঁধার নিয়া ॥

রাগ: সাহানা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1307

রচনাকাল (খৃষ্টাব্দ): 1901

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আর কেন, আর কেন
Songs
আর কেন, আর কেন,
দলিত কুসুমে বহে বসন্ত-সমীরণ।
ফুরায়ে গিয়াছে বেলা, এখন এ মিছে খেলা,
নিশান্তে মলিন দীপ কেন জ্বলে অকারণ।
অশ্রু যবে ফুরায়েছে তখন মুছাতে এলে,
অশ্রুভরা হাসিভরা নবীন নয়ন ফেলে।
এই লও, এই ধরো, এ মালা তোমরা পরো,
এ খেলা তোমরা খেলো, সুখে থাকো অনুক্ষণ।
আরো দেখুন
তোমায় যতনে রাখিব রে
Songs
               তোমায় যতনে রাখিব হে, রাখিব কাছে–
         প্রেমকুসুমের মধুসৌরভে, নাথ, তোমারে ভুলাব হে।।
                 তোমার প্রেমে, সখা, সাজিব সুন্দর–
                 হৃদয়হারী, তোমারি পথ রহিব চেয়ে।।
                 আপনি আসিবে, কেমনে ছাড়িবে আর–
                 মধুর হাসি বিকাশি রবে হৃদয়াকাশে।।
আরো দেখুন
ব্যাকুল হয়ে বনে বনে
Songs
            ব্যাকুল হয়ে বনে বনে,
                  ভ্রমি একেলা শূন্যমনে।
                  কে পুরাবে মোর কাতর প্রাণ,
                  জুড়াবে হিয়া সুধাবরিষণে।
আরো দেখুন