১২৬ (alake kusum na diyo shudhu)

অলকে কুসুম না দিয়ো,    শুধু    শিথিল কবরী বাঁধিয়ো।

কাজলবিহীন সজল নয়নে হৃদয়দুয়ারে ঘা দিয়ো ॥

আকুল আঁচলে পথিকচরণে মরণের ফাঁদ ফাঁদিয়ো--

না করিয়া বাদ মনে যাহা সাধ, নিদয়া, নীরবে সাধিয়ো ॥

এসো এসো বিনা ভূষণেই,    দোষ নেই তাহে দোষ নেই।

যে আসে আসুক ওই তব রূপ অযতন-ছাঁদে ছাঁদিয়ো।

শুধু হাসিখানি আঁখিকোণে হানি উতলা হৃদয় ধাঁদিয়ো ॥

রাগ: রামকেলী

তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1308

রচনাকাল (খৃষ্টাব্দ): 1901

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সাধন কি মোর
Songs
          সাধন কি মোর আসন নেবে হট্টগোলের কাঁধে?
          খাঁটি জিনিস হয় রে মাটি নেশার পরমাদে ॥
কথায় তো শোধ হয় না দেনা,   গায়ের জোরে জোড় মেলে না--
          গোলেমালে ফল কি ফলে জোড়াতাড়ার ছাঁদে?।
          কে বলো তো বিধাতারে তাড়া দিয়ে ভোলায়?
          সৃষ্টিকরের ধন কি মেলে জাদুকরের ঝোলায়?
মস্ত-বড়োর লোভে শেষে               মস্ত ফাঁকি জোটে এসে,
          ব্যস্ত-আশা জড়িয়ে পড়ে সর্বনাশার ফাঁদে ॥
আরো দেখুন
ভালো মানুষ নই রে
Songs
ভালোমানুষ নই রে মোরা ভালোমানুষ নই--
গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই॥
দেশে দেশে নিন্দে রটে,   পদে পদে বিপদ ঘটে--
পুঁথির কথা কই নে মোরা, উল্‌টো কথা কই॥
জন্ম মোদের ত্র্যহস্পর্শে, সকল-অনাসৃষ্টি।
ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি।
অযাত্রাতে নৌকো ভাসা,   রাখি নে, ভাই, ফলের আশা--
আমাদের আর নাই যে গতি ভেসেই চলা বই॥
আরো দেখুন
বাণী তব ধায়
Songs
বাণী তব ধায় অনন্ত গগনে লোকে লোকে,
তব বাণী গ্রহ চন্দ্র দীপ্ত তপন তারা ॥
সুখ দুখ তব বাণী, জনম মরণ বাণী তোমার,
নিভৃত গভীর তব বাণী ভক্তহৃদয়ে শান্তিধারা ॥
আরো দেখুন