১৪৬ (kar chokhe chaoyar haoyay)

কার      চোখের চাওয়ার হাওয়ায় দোলায় মন,

তাই    কেমন হয়ে আছিস সারাক্ষণ॥

     হাসি যে তাই অশ্রুভরে নোওয়া,

     ভাবনা যে তাই মৌন দিয়ে ছোঁওয়া,

          ভাষায় যে তোর সুরের আবরণ॥

তোর     পরানে কোন্‌ পরশমণির খেলা,

তাই    হৃদ্‌গগনে সোনার মেঘের মেলা।

     দিনের স্রোতে তাই তো পলকগুলি

     ঢেউ খেলে যায় সোনার ঝলক তুলি,

          কালোয় আলোয় কাঁপে আঁখির কোণ॥

রাগ: কালাংড়া-ভৈরবী

তাল: ষষ্ঠী

রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ ভাদ্র, ১৩৩৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ৯ সেপ্টেম্বর, ১৯২৬

রচনাস্থান: Hotel Atlantique - হ্যামবুর্গ, জার্মানি

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

মন প্রাণ কাড়িয়া লও হে হৃদয়স্বামী
Songs
             মন প্রাণ কাড়িয়া লও হে হৃদয়স্বামী,
                 সংসারের সুখ দুখ সকলই ভুলিব আমি।
             সকল সুখ দাও তোমার প্রেমসুখে–
                 তুমি জাগি থাকো জীবনে দিনযামী।।
আরো দেখুন
একি গভীর বাণী
Songs
একি   গভীর বাণী এল   ঘন   মেঘের আড়াল ধ'রে
          সকল   আকাশ আকুল ক'রে॥
সেই   বাণীর পরশ লাগে,   নবীন   প্রাণের বাণী জাগে,
হঠাৎ দিকে দিগন্তরে   ধরার   হৃদয় ওঠে ভরে॥
     সে কে বাঁশি বাজিয়েছিল কবে প্রথম সুরে তালে,
     প্রাণেরে ডাক দিয়েছিল সুদূর আঁধার আদিকালে।
তার    বাঁশির ধ্বনিখানি   আজ   আষাঢ় দিল আনি,
সেই     অগোচরের তরে   আমার   হৃদয় নিল হ'রে॥
আরো দেখুন
আইলো আজি প্রাণসখা
Songs
                আইল আজি প্রাণসখা, দেখো রে নিখিলজন।
                   আসন বিছাইল নিশীথিনী গগনতলে,
                   গ্রহ তারা সভা ঘেরিয়ে দাঁড়াইল। 
                   নীরবে বনগিরি আকাশে রহিল চাহিয়া,
                   থামাইল ধরা দিবসকোলাহল।।
আরো দেখুন