৭৩ (eki gobhir bani)

একি   গভীর বাণী এল   ঘন   মেঘের আড়াল ধ'রে

          সকল   আকাশ আকুল ক'রে॥

সেই   বাণীর পরশ লাগে,   নবীন   প্রাণের বাণী জাগে,

হঠাৎ দিকে দিগন্তরে   ধরার   হৃদয় ওঠে ভরে॥

     সে কে বাঁশি বাজিয়েছিল কবে প্রথম সুরে তালে,

     প্রাণেরে ডাক দিয়েছিল সুদূর আঁধার আদিকালে।

তার    বাঁশির ধ্বনিখানি   আজ   আষাঢ় দিল আনি,

সেই     অগোচরের তরে   আমার   হৃদয় নিল হ'রে॥

রাগ: মিশ্র কেদারা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩২৯

রচনাকাল (খৃষ্টাব্দ): 1922

স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বরিষ ধরা-মাঝে
Songs
          বরিষ ধরা-মাঝে শান্তির বারি
শুষ্ক হৃদয় লয়ে   আছে দাঁড়াইয়ে
          ঊর্ধ্বমুখে নরনারী ॥
না থাকে অন্ধকার,   না থাকে মোহপাপ,
          না থাকে শোকপরিতাপ।
হৃদয় বিমল হোক,   প্রাণ সবল হোক,
          বিঘ্ন দাও অপসারি ॥
কেন এ হিংসাদ্বেষ,   কেন এ ছদ্মবেশ,
          কেন এ মান-অভিমান।
বিতর' বিতর' প্রেম   পাষাণহৃদয়ে,
          জয় জয় হোক তোমারি ॥
আরো দেখুন
পথিক মেঘের দল
Songs
     পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে।
শোন্‌   শোন্‌ রে,   মন রে আমার,   উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গ নে॥
     দিক্‌-হারানো দুঃসাহসে   সকল বাঁধন পড়ুক খসে,
     কিসের বাধা ঘরের কোণের শাসনসীমা-লঙ্ঘনে॥
          বেদনা তোর বিজুলশিখা জ্বলুক অন্তরে।
          সর্বনাশের করিস সাধন বজ্রমন্তরে।
     অজানাতে করবি গাহন, ঝড় সে পথের হবে বাহন--
     শেষ করে দিস আপনারে তুই প্রলয় রাতের ক্রন্দনে॥
আরো দেখুন
এ কী আনন্দ
Songs
         এ কী আনন্দ, আহা--
হৃদয়ে দেহে ঘুচালে মম সকল বন্ধ।
দুঃখ আমার আজি হল যে ধন্য,
মৃত্যুগহনে লাগে অমৃতসুগন্ধ।
          এলে কারাগারে
          রজনীর পারে উষাসম
মুক্তিরূপা অয়ি লক্ষ্ণী দয়াময়ী।
আরো দেখুন