৩৯৩ (gelo go phirilo na)

                   গেল গো--

     ফিরিল না, চাহিল না, পাষাণ সে।

কথাটিও কহিল না, চলে গেল গো ॥

     না যদি থাকিতে চায়   যাক যেথা সাধ যায়,

একেলা আপন-মনে   দিন কি কাটিবে না।

     তাই হোক, হোক তবে--

         আর তারে সাধিব না ॥

রাগ: গৌড়মল্লার

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): 1290

রচনাকাল (খৃষ্টাব্দ): 1884

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আলো আমার, আলো
Songs
আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা।
আলো নয়ন-ধোওয়া আমার, আলো হৃদয়-হরা॥
        নাচে আলো নাচে, ও ভাই,    আমার প্রাণের কাছে--
        বাজে আলো বাজে, ও ভাই    হৃদয়বীণার মাঝে--
        জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা॥
আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি।
আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী।
        মেঘে মেঘে সোনা, ও ভাই,    যায় না মানিক গোনা--
        পাতায় পাতায় হাসি, ও ভাই,    পুলক রাশি রাশি--
        সুরনদীর কূল ডুবেছে সুধা-নিঝর-ঝরা॥
আরো দেখুন
সে আমার গোপন
Songs
সে আমার গোপন    কথা শুনে যা ও সখী!
ভেবে না পাই বলব কী॥
প্রাণ যে আমার বাঁশি শোনে    নীল গগনে,
গান হয়ে যায় নিজের মনে যাহাই বকি॥
সে যেন আসবে আমার মন বলেছে,
হাসির 'পরে তাই তো চোখের জল গলেছে।
দেখ্‌ লো তাই দেয় ইশারা    তারায় তারা,
চাঁদ হেসে ওই হল সারা তাহাই লখি॥
আরো দেখুন
সব কিছু কেন নিলো না
Songs
         সব কিছু কেন নিল না, নিল না,
      নিল না ভালোবাসা--
            ভালো আর মন্দেরে।
আপনাতে কেন মিটাল না
      যত কিছু দ্বন্দ্বেরে--
            ভালো আর মন্দেরে।
নদী নিয়ে আসে পঙ্কিল জলধারা
সাগরহৃদয়ে গহনে হয় হারা,
ক্ষমার দীপ্তি দেয় স্বর্গের আলো
      প্রেমের আনন্দেরে--
            ভালো আর মন্দেরে॥
আরো দেখুন