৪৬ (alo amar alo ogo)

আলো আমার, আলো ওগো, আলো ভুবন-ভরা।

আলো নয়ন-ধোওয়া আমার, আলো হৃদয়-হরা॥

        নাচে আলো নাচে, ও ভাই,    আমার প্রাণের কাছে--

        বাজে আলো বাজে, ও ভাই    হৃদয়বীণার মাঝে--

        জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা॥

আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি।

আলোর ঢেউয়ে উঠল নেচে মল্লিকা মালতী।

        মেঘে মেঘে সোনা, ও ভাই,    যায় না মানিক গোনা--

        পাতায় পাতায় হাসি, ও ভাই,    পুলক রাশি রাশি--

        সুরনদীর কূল ডুবেছে সুধা-নিঝর-ঝরা॥

রাগ: ইমন

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩১৮

রচনাকাল (খৃষ্টাব্দ): 1911

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আঁধার শাখা উজল করি
Songs
          আঁধার শাখা উজল করি    হরিত-পাতা-ঘোমটা পরি
            বিজন বনে, মালতীবালা, আছিস কেন ফুটিয়া ।।
          শোনাতে তোরে মনের ব্যথা  শুনিতে তোর মনের কথা
            পাগল হয়ে মধুপ কভু আসে না হেথা ছুটিয়া ।।
          মলয় তব প্রণয়-আশে  ভ্রমে না হেথা আকুল শ্বাসে,
            পায় না চাঁদ দেখিতে তোর শরমে-মাখা মুখানি ।
          শিয়রে তোর বসিয়া থাকি  মধুর স্বরে বনের পাখি
            লভিয়া তোর সুরভিশ্বাস যায় না তোরে বাখানি ।।
আরো দেখুন
ধীরে ধীরে প্রাণ আমার
Songs
                ধীরে ধীরে প্রাণে আমার এসো হে,
                মধুর হাসিয়ে ভালোবেসো হে ।।
       হৃদয়কাননে    ফুল ফুটাও।    আধো নয়নে, সখী,  চাও চাও—
                পরান কাঁদিয়ে দিয়ে   হাসিখানি হেসো হে ।।
আরো দেখুন
ফিরবে না তা
Songs
          ফিরবে না তা জানি, তা জানি--
আহা,  তবু তোমার পথ চেয়ে জ্বলুক প্রদীপখানি॥
          গাঁথবে না মালা   জানি মনে,
আহা,  তবু ধরুক মুকুল আমার বকুলবনে
প্রাণে   ওই পরশের পিয়াস আনি॥
          কোথায় তুমি পথভোলা,
তবু          থাক্‌-না আমার দুয়ার খোলা।
          রাত্রি আমার গীতহীনা,
আহা,  তবু বাঁধুক সুরে বাঁধুক তোমার বীণা--
তারে   ঘিরে ফিরুক কাঙাল বাণী॥
আরো দেখুন