৪৫ (ami sab nite chai)

আমি   সব নিতে চাই,    সব নিতে ধাই রে।

আমি    আপনাকে, ভাই,   মেলব যে বাইরে॥

পালে আমার লাগল হাওয়া,   হবে আমার সাগর-যাওয়া,

              ঘাটে তরী নাই বাঁধা নাই রে॥

সুখে দুখে বুকের মাঝে      পথের বাঁশি কেবল বাজে,

              সকল কাজে শুনি যে তাই রে।

পাগ্‌লামি আজ লাগল পাখায়,   পাখি কি আর থাকবে শাখায়।

              দিকে দিকে সাড়া যে পাই রে॥

রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩১৮

রচনাকাল (খৃষ্টাব্দ): 1911

রচনাস্থান: শিলাইদহ

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এ কী আনন্দ
Songs
         এ কী আনন্দ, আহা--
হৃদয়ে দেহে ঘুচালে মম সকল বন্ধ।
দুঃখ আমার আজি হল যে ধন্য,
মৃত্যুগহনে লাগে অমৃতসুগন্ধ।
          এলে কারাগারে
          রজনীর পারে উষাসম
মুক্তিরূপা অয়ি লক্ষ্ণী দয়াময়ী।
আরো দেখুন
মা কি তুই
Songs
     মা কি তুই       পরের দ্বারে পাঠাবি তোর ঘরের ছেলে?
     তারা যে         করে হেলা, মারে ঢেলা, ভিক্ষাঝুলি দেখতে পেলে ॥
                        করেছি      মাথা নিচু,    চলেছি   যাহার পিছু
                             যদি বা     দেয় সে কিছু অবহেলে--
     তবু কি          এমনি করে ফিরব ওরে আপন মায়ের প্রসাদ ফেলে?।
                        কিছু মোর  নেই ক্ষমতা    সে যে ঘোর   মিথ্যে কথা,
                        এখনো     হয় নি মরণ শক্তিশেলে--
     আমাদের         আপন শক্তি আপন ভক্তি চরণে তোর দেব মেলে ॥
                        নেব গো          মেগে-পেতে   যা আছে    তোর ঘরেতে,
                             দে গো তোর   আঁচল পেতে চিরকেলে--
আমাদের    সেইখেনে মান,   সেইখেনে প্রাণ,   সেইখেনে দিই হৃদয় ঢেলে ॥
আরো দেখুন
তোমায় সাজাব যতনে
Songs
তোমায় সাজাব যতনে কুসুমে রতনে
কেয়ূরে কঙ্কণে কুঙ্কুমে চন্দনে।।
কুন্তলে বেষ্টিব স্বর্ণজালিকা, কণ্ঠে দোলাইব মুক্তামালিকা,
সীমন্তে সিন্দুর অরুণ বিন্দুর– চরণ রঞ্জিব অলক্ত-অঙ্কনে।।
সখীরে সাজাব সখার প্রেমে অলক্ষ্য প্রাণের অমূল্য হেমে।
সাজাব সকরুণ বিরহবেদনায়, সাজাব অক্ষয় মিলনসাধনায়–
মধুর লজ্জা রচিব সজ্জা যুগল প্রাণের বাণীর বন্ধনে।।
আরো দেখুন