১০ (e ki anondo)

         এ কী আনন্দ, আহা--

হৃদয়ে দেহে ঘুচালে মম সকল বন্ধ।

দুঃখ আমার আজি হল যে ধন্য,

মৃত্যুগহনে লাগে অমৃতসুগন্ধ।

          এলে কারাগারে

          রজনীর পারে উষাসম

মুক্তিরূপা অয়ি লক্ষ্ণী দয়াময়ী।

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এবার রঙিয়ে গেল
Songs
এবার   রঙিয়ে গেল হৃদয়গগন সাঁঝের রঙে।
আমার  সকল বাণী হল মগন সাঁঝের রঙে॥
মনে লাগে দিনের পরে    পথিক এবার আসবে ঘরে,
        আমার  পূর্ণ হবে পুণ্য লগন সাঁঝের রঙে॥
অস্তাচলের সাগরকূলের এই বাতাসে
ক্ষণে ক্ষণে চক্ষে আমার তন্দ্রা আসে।
সন্ধ্যাযূথীর গন্ধভারে    পান্থ যখন আসবে দ্বারে
        আমার    আপনি হবে নিদ্রাভগন সাঁঝের রঙে॥
আরো দেখুন
চপল তব নবীন
Songs
     চপল তব নবীন আঁখি দুটি
সহসা যত বাঁধন হতে আমারে দিল ছুটি॥
     হৃদয় মম আকাশে গেল খুলি,
সুদূরবনগন্ধ আসি করিল কোলাকুলি।
     ঘাসের ছোঁওয়া নিভৃত তরুছায়ে
চুপিচুপি কী করুণ কথা কহিল সারা গায়ে।
আমের বোল, ঝাউয়ের দোল, ঢেউয়ের লুটোপুটি--
     বুকের কাছে সবাই এল জুটি॥
আরো দেখুন
প্রহরী, ওগো প্রহরী
Songs
          প্রহরী, ওগো প্রহরী,
      লহো লহো লহো মোরে বাঁধি।
বিদেশী নহে সে তব শাসনপাত্র,
      আমি একা অপরাধী।
         তুমিই করেছ তবে চুরি?
                  এই দেখো রাজ-অঙ্গুরী--
রাজ-আভরণ দেহে করেছি ধারণ আজি,
      সেই পরিতাপে আমি কাঁদি।
আরো দেখুন