৩৯৪ (bol golap more bol)

          বল্‌,   গোলাপ, মোরে বল্‌,

              তুই   ফুটিবি, সখী, কবে।

ফুল   ফুটেছে চারি পাশ,   চাঁদ   হাসিছে সুধাহাস,

বায়ু   ফেলিছে মৃদু শ্বাস,   পাখি   গাইছে মধুরবে--

              তুই ফুটিবি, সখী কবে॥

প্রাতে   পড়েছে, শিশিরকণা,   সাঁঝে   বহিছে দখিনা বায়,

              কাছে   ফুলবালা সারি সারি--

দূরে   পাতার আড়ালে সাঁঝের তারা   মুখানি দেখিতে চায়।

বায়ু   দূর হতে আসিয়াছে,   যত   ভ্রমর ফিরিছে কাছে,

          কচি কিশলয়গুলি   রয়েছে নয়ন তুলি--

              তারা   শুধাইছে মিলি সবে,

                   তুই ফুটিবি, সখী, কবে॥

রাগ: পিলু

তাল: খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): 1288

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

স্বরলিপিকার: প্রতিভা দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

বেলা গেল তোমার
Songs
                   বেলা গেল তোমার পথ চেয়ে।
শূন্য ঘাটে একা আমি, পার ক'রে লও খেয়ার নেয়ে ॥
ভেঙে এলেম খেলার বাঁশি,   চুকিয়ে এলেম কান্না হাসি,
          সন্ধ্যাবায়ে শ্রান্তকায়ে ঘুমে নয়ন আসে ছেয়ে ॥
ও পারেতে ঘরে ঘরে   সন্ধ্যাদীপ জ্বলিল রে,
          আরতির শঙ্খ বাজে সুদূর মন্দির-'পরে।
এসো এসো শ্রান্তিহরা,   এসো শান্তি-সুপ্তি-ভরা,
          এসো এসো তুমি এসো, এসো তোমার তরী বেয়ে ॥
আরো দেখুন
সহে না, সহে না, কাঁদে পরান
Songs
সহে না সহে না কাঁদে পরাণ।
সাধের অরণ্য হল শ্মশান।
  দস্যুদলে আসি শান্তি করে নাশ,
ত্রাসে সকল দিশ কম্পমান।
আকুল কানন, কাঁদে সমীরণ,
  চকিত মৃগ, পাখি গাহে না গান।
   শ্যামল তৃণদল, শোণিতে ভাসিল,
  কাতর রোদন-রবে ফাটে পাষাণ।
  দেবী দুর্গে, চাহো, ত্রাহি এ বনে,
     রাখো অধীনী জনে, করো শান্তি দান।
আরো দেখুন
ডেকো না আমারে,ডেকো
Songs
ডেকো না আমারে,ডেকো না, ডেকো না।
     চলে যে এসেছে   মনে তারে রেখো না ॥
আমার বেদনা আমি নিয়ে এসেছি,
     মূল্য নাহি চাই যে ভালোবেসেছি,
          কৃপাকণা দিয়ে  আঁখিকোণে ফিরে দেখো না ॥
আমার দুঃখজোয়ারের জলস্রোতে
     নিয়ে যাবে মোরে সব লাঞ্ছনা হতে।
          দূরে যাব যবে সরে  তখন চিনিবে মোরে--
              আজ অবহেলা ছলনা দিয়ে ঢেকো না ॥
আরো দেখুন