৫১ (ekhano kena samay nahi hala)

এখনো কেন সময় নাহি হল,    নাম-না-জানা অতিথি--

আঘাত হানিলে না দুয়ারে,     কহিলে না 'দ্বার খোলো'॥

     হাজার লোকের মাঝে    রয়েছি একেলা যে--

     এসো আমার হঠাৎ-আলো,    পরান চমকি তোলো ॥

আঁধার বাধা আমার ঘরে,    জানি না কাঁদি কাহার তরে।

     চরণসেবার সাধনা আনো,    সকল দেবার বেদনা আনো--

     নবীন প্রাণের জাগরমন্ত্র    কানে কানে বোলো ॥

রাগ: ভৈরবী

তাল: তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ): আশ্বিন, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): 1936

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

এসো হে এসো
Songs
            এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে--
            বিপুল তব শ্যামল স্নেহে এসো হে এ জীবনে॥
        এসো হে গিরিশিখর চুমি,    ছায়ায় ঘিরি কাননভূমি--
            গগন ছেয়ে এসো হে তুমি    গভীর গরজনে॥
            ব্যথিয়া উঠে নীপের বন পুলক-ভরা ফুলে,
            উছলি উঠে কলরোদন নদীর কূলে কূলে।
এসো হে এসো হৃদয়-ভরা,            এসো হে এসো পিপাসাহরা,
        এসো হে আঁখি-শীতল-করা,    ঘনায়ে এসো মনে॥
আরো দেখুন
আকাশতলে দলে দলে
Songs
আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায়
          'আ য়   আ য়   আ য়'॥
জামের বনে আমের বনে রব উঠেছে তাই--
          'যা ই   যা ই   যা ই।
উড়ে যাওয়ার সাধ জাগে তার পুলক-ভরা ডালে
          পাতায় পাতায়॥
নদীর ধারে বারে বারে মেঘ যে ডেকে যায়--
          'আ য়   আ য়   আ য়'।
কাশের বনে ক্ষণে ক্ষণে রব উঠেছে তাই--
          'যা ই   যা ই   যা ই'।
মেঘের গানে তরীগুলি তান মিলিয়ে চলে
          পাল-তোলা পাখায়॥
আরো দেখুন
কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে
Songs
            কত দিন একসাথে ছিনু ঘুমঘোরে,
            তবু জানিতাম নাকো ভালোবাসি তোরে ।
        মনে আছে ছেলেবেলা     কত যে খেলেছি খেলা,
            কুসুম তুলেছি কত দুইটি আঁচল ভ’রে ।
        ছিনু সুখে যতদিন            দুজনে বিরহহীন
            তখন কি জানিতাম ভালোবাসি তোরে !
            অবশেষে এ কপাল ভাঙিল যখন,
            ছেলেবেলাকার যত ফুরালো স্বপন,
            লইয়া দলিত মন হইনু প্রবাসী—
            তখন জানিনু, সখী, কত ভালোবাসি ।।
আরো দেখুন