৪০ (akashtale dole dole)

আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায়

          'আ য়   আ য়   আ য়'॥

জামের বনে আমের বনে রব উঠেছে তাই--

          'যা ই   যা ই   যা ই।

উড়ে যাওয়ার সাধ জাগে তার পুলক-ভরা ডালে

          পাতায় পাতায়॥

নদীর ধারে বারে বারে মেঘ যে ডেকে যায়--

          'আ য়   আ য়   আ য়'।

কাশের বনে ক্ষণে ক্ষণে রব উঠেছে তাই--

          'যা ই   যা ই   যা ই'।

মেঘের গানে তরীগুলি তান মিলিয়ে চলে

          পাল-তোলা পাখায়॥

রাগ: কেদারা

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ আষাঢ়, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ): ৯ জুলাই, ১৯২৩

রচনাস্থান: শান্তিনিকেতন

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ভবকোলাহল ছাড়িয়ে
Songs
                  ভবকোলাহল ছাড়িয়ে 
                       বিরলে এসেছি হে।। 
                  জুড়াব হিয়া তোমায় দেখি,
                       সুধারসে মগন হব হে।।
আরো দেখুন
জয় ভৈরব
Songs
          জয় ভৈরব, জয় শঙ্কর!
জয়   জয় জয় প্রলয়ঙ্কর,   শঙ্কর শঙ্কর ॥
জয় সংশয়ভেদন,   জয় বন্ধনছেদন,
          জয় সঙ্কটসংহর   শঙ্কর শঙ্কর ॥
তিমিরহৃদ্‌বিদারণ   জ্বলদগ্নিনিদারুণ,
মরুশ্মশানসঞ্চর   শঙ্কর শঙ্কর!
বজ্রঘোষবাণী,   রুদ্র, শূলপাণি,
          মৃত্যুসিন্ধুসন্তর   শঙ্কর শঙ্কর ॥
আরো দেখুন
তুমি আমায় করবে মস্ত লোক
Songs
                  তুমি আমায় করবে মস্ত লোক—
                      দেবে লিখে রাজার টিকে
                          প্রসন্ন ওই চোখ ।।
আরো দেখুন