৯৯ (eso he eso sojol ghano)

            এসো হে এসো সজল ঘন বাদলবরিষনে--

            বিপুল তব শ্যামল স্নেহে এসো হে এ জীবনে॥

        এসো হে গিরিশিখর চুমি,    ছায়ায় ঘিরি কাননভূমি--

            গগন ছেয়ে এসো হে তুমি    গভীর গরজনে॥

            ব্যথিয়া উঠে নীপের বন পুলক-ভরা ফুলে,

            উছলি উঠে কলরোদন নদীর কূলে কূলে।

এসো হে এসো হৃদয়-ভরা,            এসো হে এসো পিপাসাহরা,

        এসো হে আঁখি-শীতল-করা,    ঘনায়ে এসো মনে॥

রাগ: গৌড়মল্লার

তাল: ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ ভাদ্র, ১৩১৬

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভীমরাও শাস্ত্রী, দিনেন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

ছি ছি, কুত্সিত কুরূপ সে
Songs
                   ছি ছি, কুৎসিত কুরূপ সে।
                   হেন বঙ্কিম ভুরুযুগ নাহি তার,
                        হেন উজ্জ্বল কজ্জল-আঁখিতারা।
                   সন্ধিতে পারে লক্ষ্য
                        কীণাঙ্কিত তার বাহু,
                   বিঁধিতে পারে না বীরবক্ষ
                        কুটিল কটাক্ষশরে।
                   নাহি লজ্জা, নাই শঙ্কা,
                        নাহি নিষ্ঠুর সুন্দর রঙ্গ,
                   নাহি নীরব ভঙ্গির সংগীতলীলা
                        ইঙ্গিতছন্দমুখর॥
আরো দেখুন
সহসা ডালপালা তোর
Songs
    সহসা    ডালপালা তোর উতলা-যে    ও চাঁপা, ও করবী!
        কারে তুই    দেখতে পেলি আকাশে-মাঝে জানি না যে॥
কোন্‌ সুরের মাতন হাওয়ায় এসে  বেড়ায় ভেসে   ও চাঁপা, ও করবী!
        কার নাচনের নূপুর বাজে    জানি না যে॥
                তোরে     ক্ষণে ক্ষণে চমক লাগে।
            কোন্‌ অজানার ধেয়ান তোমার মনে জাগে।
কোন্‌    রঙের মাতন উঠল দুলে  ফুলে ফুলে  ও চাঁপা, ও করবী!
            কে সাজালে রঙিন সাজে    জানি না যে॥
আরো দেখুন
ওকি সখা, কেন মোরে
Songs
ওকি সখা, কেন মোরে কর তিরস্কার!
একটু বসি বিরলে        কাঁদিব যে মন খুলে
তাতেও কী আমি বলো করিনু তোমার।
মুছাতে এ অশ্রুবারি বলি নি তোমায়,
একটু আদরের তরে ধরি নি তো পায়--
তবে আর কেন, সখা, এমন বিরাগ-মাখা
ভ্রূকুটি এ ভগ্নবুকে হানো বার বার
জানি জানি এ কপাল ভেঙেছে যখন
অশ্রুবারি পারিবে না গলাতে ও মন--
পথের পথিকও যদি      মোরে হেরি যায় কাঁদি
তবুও অটল রবে হৃদয় তোমার॥
আরো দেখুন