৯৮ (abar esechhe asharh)

            আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে,

            আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে॥

এই পুরাতন হৃদয় আমার আজি    পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি

            নূতন মেঘের ঘনিমার পানে চেয়ে॥

        রহিয়া রহিয়া বিপুল মাঠের 'পরে    নব তৃণদলে বাদলের ছায়া পড়ে।

'এসেছে এসেছে' এই কথা বলে প্রাণ, 'এসেছে এসেছে' উঠিতেছে এই গান--

            নয়নে এসেছে, হৃদয়ে এসেছে ধেয়ে॥

রাগ: মল্লার

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১০ আষাঢ়, ১৩১৭

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

রচনাস্থান: বোলপুর

স্বরলিপিকার: ভীমরাও শাস্ত্রী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

একদা প্রাতে কুঞ্জতলে
Songs
              একদা প্রাতে কুঞ্জতলে    অন্ধ বালিকা
              পত্রপুটে আনিয়া দিল পুষ্পমালিকা।।
              কণ্ঠে পরি অশ্রুজল    ভরিল নয়নে,
              বক্ষে লয়ে চুমিনু তার   স্নিগ্ধ বয়নে।।
              কহিনু তারে, ‘অন্ধকারে    দাঁড়ায়ে রমণী,
              কী ধন তুমি করিছ দান    না জানো আপনি।
              পুষ্পসম অন্ধ তুমি    অন্ধ বালিকা,
              দেখ নি নিজে মোহন কী যে    তোমার মালিকা।’
আরো দেখুন
কেন যে মন
Songs
কেন যে মন ভোলে আমার   মন জানে না।
তারে   মানা করে কে,   আমার   মন মানে না ॥
     কেউ বোঝে না তারে,   সে যে   বোঝে না আপ্‌নারে।
     সবাই   লজ্জা দিয়ে যায়,   সে তো   কানে আনে না ॥
তার   খেয়া গেল পারে,   সে যে   রইল নদীর ধারে।
     কাজ ক'রে সব সারা   ওই   এগিয়ে গেল কারা,
          আন্‌মনা মন সে দিক-পানে দৃষ্টি হানে না ॥
আরো দেখুন
হেথা যে গান
Songs
       হেথা        যে গান গাইতে আসা আমার
                           হয় নি সে গান গাওয়া--
       আজো      কেবলি সুর সাধা, আমার
                           কেবল গাইতে চাওয়া।
                           আমার      লাগে নাই সে সুর, আমার
                                  বাঁধে নাই সে কথা,
                           শুধু  প্রাণেরই মাঝখানে আছে
                                         গানের ব্যাকুলতা।
                           আজো      ফোটে নাই সে ফুল, শুধু
                                         বহেছে এক হাওয়া।
আমি        দেখি নাই তার মুখ, আমি
                    শুনি নাই তার বাণী,
কেবল      শুনি ক্ষণে ক্ষণে তাহার
                    পায়ের ধ্বনিখানি।
আমার      দ্বারের সমুখ দিয়ে সে জন
                    করে আসা-যাওয়া।
                    শুধু         আসন পাতা হল আমার
                                         সারাটি দিন ধ'র--
                    ঘরে         হয় নি প্রদীপ জ্বালা, তারে
                                         ডাকব কেমন ক'রে।
                    আছি        পাবার আশা নিয়ে, তারে
                                         হয় নি আমারা পাওয়া।
আরো দেখুন