১৯২ (amar praner pare)

আমার    প্রাণের 'পরে চলে গেল কে

বসন্তের   বাতাসটুকুর মতো।

সে যে    ছুঁয়ে গেল, নুয়ে গেল রে--

ফুল      ফুটিয়ে গেল শত শত।

সে       চলে গেল, বলে গেল না-- সে   কোথায় গেল ফিরে এল না।

সে       যেতে যেতে চেয়ে গেল    কী যেন গেয়ে গেল--

তাই     আপন-মনে বসে আছি কুসুমবনেতে।

সে       ঢেউয়ের মতন ভেসে গেছে,   চাঁদের আলোর দেশে গেছে,

          যেখান দিয়ে হেসে গেছে,  হাসি তার    রেখে গেছে রে--

          মনে হল আঁখির কোণে    আমায় যেন ডেকে গেছে সে।

আমি     কোথায় যাব, কোথায় যাব, ভাবতেছি তাই একলা বসে।

সে       চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর।

সে       প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর।

          কুসুমবনের উপর দিয়ে কী কথা সে বলে গেল,

          ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল।

          হৃদয় আমার আকুল হল,    নয়ন আমার মুদে এলে রে--

          কোথা দিয়ে কোথায় গেল সে॥

রাগ: পিলু-কালাংড়া-পরজ-কীর্তন

তাল: আড়খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ): 1290

রচনাকাল (খৃষ্টাব্দ): 1883

স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আপনাকে এই জানা
Songs
আপনাকে এই জানা আমার ফুরাবে না।
          এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা ॥
কত জনম-মরণেতে    তোমারি ওই চরণেতে
          আপনাকে যে দেব, তবু    বাড়বে দেনা ॥
          আমারে যে নামতে হবে    ঘাটে ঘাটে,
          বারে বারে এই ভুবনের    প্রাণের হাটে।
ব্যাবসা মোর তোমার সাথে    চলবে বেড়ে দিনে রাতে,
          আপনা নিয়ে করব যতই বেচা কেনা ॥
আরো দেখুন
মা, আমি তোর কী করেছি
Songs
              মা,আমি তোর কী করেছি।
           শুধু তোরে জন্ম ভ’রে মা বলে রে ডেকেছি।।
        চিরজীবন পাষাণী রে,           ভাসালি আঁখিনীরে— 
              চিরজীবন দুঃখানলে দহেছি।।
        আঁধার  দেখে তরাসেতে       চাহিলাম তোর কোলে যেতে— 
              সন্তানেরে কোলে তুলে নিলি নে।
        মা-হারা সন্তানের মতো           কেঁদে বেড়াই অবিরত— 
              এ চোখের জল মুছায়ে তো দিলি নে।
        ছেলের প্রাণে ব্যথা দিয়ে       যদি,মা,তোর জুড়ায় হিয়ে
              ভালো ভালো,তাই তবে হোক— 
                   অনেক দুঃখ সয়েছি।।
আরো দেখুন
সে দিনে আপদ আমার
Songs
সে দিনে        আপদ আমার যাবে কেটে
পুলকে         হৃদয় যেদিন পড়বে ফেটে ॥
তখন      তোমার গন্ধ তোমার মধু   আপনি বাহির হবে বঁধু হে,
তারে      আমার ব'লে ছলে বলে   কে বলো আর রাখবে এঁটে ॥
আমারে   নিখিল ভুবন দেখছে চেয়ে রাত্রিদিবা।
আমি কি               জানি নে তার অর্থ কিবা!
তারা যে  জানে আমার চিত্তকোষে   অমৃতরূপ আছে বসে গো--
তারেই   প্রকাশ করি, আপনি মরি,   তবে আমার দুঃখ মেটে ॥
আরো দেখুন