৪ (ma ami tor ki karechhi)

              মা,আমি তোর কী করেছি।

           শুধু তোরে জন্ম ভ’রে মা বলে রে ডেকেছি।।

        চিরজীবন পাষাণী রে,           ভাসালি আঁখিনীরে— 

              চিরজীবন দুঃখানলে দহেছি।।

        আঁধার  দেখে তরাসেতে       চাহিলাম তোর কোলে যেতে— 

              সন্তানেরে কোলে তুলে নিলি নে।

        মা-হারা সন্তানের মতো           কেঁদে বেড়াই অবিরত— 

              এ চোখের জল মুছায়ে তো দিলি নে।

        ছেলের প্রাণে ব্যথা দিয়ে       যদি,মা,তোর জুড়ায় হিয়ে

              ভালো ভালো,তাই তবে হোক— 

                   অনেক দুঃখ সয়েছি।।

রাগ: মিশ্র বারোয়াঁ

তাল: আড়াঠেকা

রচনাকাল (বঙ্গাব্দ): 1289

রচনাকাল (খৃষ্টাব্দ): 1882

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

আরো চাই যে
Songs
     আরো চাই যে, আরো চাই গো-- আরো যে চাই।
     ভাণ্ডারী যে সুধা আমায় বিতরে নাই ॥
সকালবেলার আলোয় ভরা         এই-যে আকাশ বসুন্ধরা
     এরে আমার জীবন-মাঝে কুড়ানো চাই--
     সকল ধন যে বাইরে আমার, ভিতরে নাই ॥
     প্রাণের বীণায় আরো আঘাত, আরো যে চাই।
     গুণীর পরশ পেয়ে সে যে শিহরে নাই।
দিনরজনীর বাঁশি পূরে           যে গান বাজে অসীম সুরে
     তারে আমার প্রাণের তারে বাজানো চাই।
     আপন গান যে দূরে তাহার, নিয়ড়ে নাই ॥
আরো দেখুন
আঁধার রজনী পোহালো
Songs
আঁধার রজনী পোহালো,          জগত পূরিল পুলকে।
বিমল প্রভাতকিরণে          মিলিল দ্যুলোকে ভূলোকে ॥
জগত নয়ন তুলিয়া           হৃদয়দুয়ার খুলিয়া
হেরিছে হৃদয়নাথেরে              আপন হৃদয়-আলোকে ॥
প্রেমমুখহাসি তাঁহারি              পড়িছে ধরার আননে--
কুসুম বিকশি উঠিছে,        সমীর বহিছে কাননে।
সুধীরে আঁধার টুটিছে,       দশ দিক ফুটে উঠিছে--
জননীর কোলে যেন রে       জাগিছে বালিকা বালকে ॥
জগত যে দিকে চাহিছে       সে দিকে দেখিনু চাহিয়া,
হেরি সে অসীম মাধুরী        হৃদয় উঠিছে গাহিয়া।
নবীন আলোকে ভাতিছে,   নবীন আশায় মাতিছে,
নবীন জীবন লভিয়া           জয় জয় উঠে ত্রিলোকে ॥
আরো দেখুন
বড়ো থাকি কাছাকাছি
Songs
                   বড়ো থাকি কাছাকাছি,
                     তাই   ভয়ে ভয়ে আছি ।
                   নয়ন বচন কোথায় কখন
                     বাজিলে বাঁচি না-বাঁচি।।
আরো দেখুন