৬৭ (baro thaki kachhakachhi)

                   বড়ো থাকি কাছাকাছি,

                     তাই   ভয়ে ভয়ে আছি ।

                   নয়ন বচন কোথায় কখন

                     বাজিলে বাঁচি না-বাঁচি।।

রাগ: কালাংড়া

তাল: মুক্তছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ): 1307

রচনাকাল (খৃষ্টাব্দ): 1900

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

অয়ি বিষাদিনী বীণা, আয়, সখী
Songs
       অয়ি বিষাদিনী বীণা, আয় সখী,   গা লো সেই-সব পুরানো গান—
       বহুদিনকার লুকানো স্বপনে   ভরিয়া দে-না লো আঁধার প্রাণ ।।
       হা রে হতবিধি, মনে পড়ে তোর   সেই একদিন ছিল
       আমি আর্যলক্ষ্মী এই হিমালয়ে  এই বিনোদিনী বীণা করে লয়ে
       যে গান গেয়েছি সে গান শুনিয়া  জগত চমকি উঠিয়াছিল ।।
       আমি অর্জুনেরে— আমি যুধিষ্ঠিরে   করিয়াছি স্তনদান ।
       এই কোলে বসি বাল্মীকি করেছে  পুণ্য রামায়ণ গান ।
               আজ অভাগিনী— আজ অনাথিনী
       ভয়ে ভয়ে ভয়ে লুকায়ে লুকায়ে  নীরবে নীরবে কাঁদি,
       পাছে জননীর রোদন শুনিয়া   একটি সন্তান উঠে রে জাগিয়া !
               কাঁদিতেও কেহ দেয় না বিধি ।।
       হায় রে বিধাতা, জানেনা তাহারা  সে দিন গিয়াছে চলি
       যে দিন মুছিতে বিন্দু-অশ্রুধার  কত-না করিত সন্তান আমার—
               কত-না শোণিত দিত রে ঢালি ।।
আরো দেখুন
ভয় হয় পাছে
Songs
          ভয় হয় পাছে তব নামে আমি আমারে করি প্রচার হে।
          মোহবশে পাছে ঘিরে আমায়   তব নামগান-অহঙ্কার হে ॥
তোমার কাছে কিছু নাহি তো লুকানো,           অন্তরের কথা তুমি সব জানো--
          আমি কত দীন, আমি কত হীন, কেহ নাহি জানে আর হে ॥
ক্ষুদ্র কণ্ঠে যবে উঠে তব নাম                      বিশ্ব শুনে তোমায় করে গো প্রণাম--
          তাই আমার পাছে জাগে অভিমান, গ্রাসে আমায় আঁধার হে,
পাছে প্রতারণা করি আপনারে                     তোমারে আসনে বসাই আমারে--
          রাখো মোহ হতে, রাখো তম হতে, রাখো রাখো বারবার হে ॥
আরো দেখুন
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল
Songs
আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল,
শুধাইল না কেহ।
সে তো এল না, যারে সঁপিলাম
এই প্রাণ মন দেহ।
সে কি মোর তরে পথ চাহে,
সে কি বিরহ-গীত গাহে,
যার বাঁশরি-ধ্বনি শুনিয়ে
আমি ত্যজিলাম গেহ।
আরো দেখুন