২০১ (amar nikhil bhuban haralen)

     আমার     নিখিল ভুবন হারালেম আমি যে।

          বিশ্ববীণায় রাগিনী যায় থামি যে॥

              গৃহহারা হৃদয় হায়    আলোহারা পথে ধায়,

                   গহন তিমিরগুহাতলে যাই নামি যে॥

          তোমারি নয়নে সন্ধ্যাতারার আলো।

     আমার পথের অন্ধকারে জ্বালো জ্বালো।

মরীচিকার পিছে পিছে    তৃষ্ণাতপ্ত প্রহর কেটেছে মিছে,

              দিন-অবসানে

     তোমারি হৃদয়ে শ্রান্ত-পান্থ    অমৃততীর্থগামী যে॥

রাগ: বেহাগ

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1345

রচনাকাল (খৃষ্টাব্দ): 1938

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

তব অমল পরশরস
Songs
তব অমল পরশরস, তব শীতল শান্ত পুণ্যকর অন্তরে দাও।
তব উজ্জ্বল জ্যোতি বিকাশি হৃদয়মাঝে মম চাও ॥
তব মধুময় প্রেমরসসুন্দরসুগন্ধে জীবন ছাও।
জ্ঞান ধ্যান তব, ভক্তি-অমৃত তব, শ্রী আনন্দ জাগাও ॥
আরো দেখুন
এখন আমার সময়
Songs
              এখন আমার সময় হল,
          যাবার দুয়ার খোলো খোলো ॥
হল দেখা, হল মেলা,   আলোছায়ায় হল খেলা--
          স্বপন যে সে ভোলো ভোলো ॥
              আকাশ ভরে দূরের গানে,
              অলখ দেশে হৃদয় টানে।
ওগো সুদূর, ওগো মধুর,   পথ বলে দাও পরানবঁধুর--
              সব আবরণ তোলো তোলো ॥
আরো দেখুন
ওরে, আগুন আমার
Songs
            ওরে,    আগুন আমার ভাই,
                আমি  তোমারি জয় গাই।
    তোমার    শিকলভাঙা এমন রাঙা মূর্তি দেখি নাই।
তুমি    দু হাত তুলে আকাশ-পানে    মেতেছ আজ কিসের গানে,
    একি    আনন্দময় নৃত্য অভয় বলিহারি যাই॥
যেদিন  ভবের মেয়াদ ফুরাবে ভাই, আগল যাবে সরে--
সেদিন  হাতের দড়ি পায়ের বেড়ি, দিবি রে ছাই করে।
সেদিন আমার অঙ্গ তোমার অঙ্গে    ওই নাচনে নাচবে রঙ্গে--
            সকল দাহ মিটবে দাহে, ঘুচবে সব বালাই॥
আরো দেখুন