৬১১ (ore agun amar bhai)

            ওরে,    আগুন আমার ভাই,

                আমি  তোমারি জয় গাই।

    তোমার    শিকলভাঙা এমন রাঙা মূর্তি দেখি নাই।

তুমি    দু হাত তুলে আকাশ-পানে    মেতেছ আজ কিসের গানে,

    একি    আনন্দময় নৃত্য অভয় বলিহারি যাই॥

যেদিন  ভবের মেয়াদ ফুরাবে ভাই, আগল যাবে সরে--

সেদিন  হাতের দড়ি পায়ের বেড়ি, দিবি রে ছাই করে।

সেদিন আমার অঙ্গ তোমার অঙ্গে    ওই নাচনে নাচবে রঙ্গে--

            সকল দাহ মিটবে দাহে, ঘুচবে সব বালাই॥

রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1316

রচনাকাল (খৃষ্টাব্দ): 1909

স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে
Songs
             সুন্দরের বন্ধন নিষ্ঠুরের হাতে
            ঘুচাবে কে।
নিঃসহায়ের অশ্রুবারি পীড়িতের চক্ষে
            মুছাবে কে।
আর্তের ক্রন্দনে হেরো ব্যথিত বসুন্ধরা,
অন্যায়ের আক্রমণে বিষবাণে জর্জরা--
প্রবলের উৎপীড়নে কে বাঁচাব দুর্বলেরে,
অপমানিতেরে কার দয়া বক্ষে লবে ডেকে।
আরো দেখুন
আমারে করো জীবনদান
Songs
                    আমারে করো জীবনদান,
                প্রেরণ করো অন্তরে তব আহ্বান।। 
          আসিছে কত যায় কত,  পাই শত হারাই শত–
              তোমারি পায়ে রাখো   অচল মোর প্রাণ।। 
          দাও মোরে মঙ্গলব্রত,  স্বার্থ করো দূরে প্রহত–
          থামায়ে বিফল সন্ধান  জাগাও চিত্তে সত্য জ্ঞান। 
          লাভে ক্ষতিতে সুখে-শোকে  অন্ধকারে দিবা-আলোকে 
                নির্ভয়ে বহি নিশ্চল মনে তব বিধান।।
আরো দেখুন
থামো, থামো, কোথায় চলেছ
Songs
        থামো থামো,
      কোথায় চলেছ পালায়ে
           সে কোন্‌ গোপন দায়ে।
      আমি নগর-কোটালের চর।
         আমি বণিক, আমি চলেছি
                                 আপন ব্যবসায়ে,
                         চলেছি দেশান্তর।
         কী আছে তোমার পেটিকায়।
         আছে মোর প্রাণ আছে মোর শ্বাস।
         খোলো, খোলো, বৃথা কোরো না পরিহাস।
আরো দেখুন