৬১২ (dukkha je tor nay re)

          দুঃখ যে তোর নয় রে চিরন্তন--

পার আছে রে এই সাগরের বিপুল ক্রন্দন ॥

              এই জীবনের ব্যথা যত   এইখানে সব হবে গত,

                   চিরপ্রাণের আলয়-মাঝে অনন্ত সান্ত্বন ॥

          মরণ যে তোর নয় রে চিরন্তন--

দুয়ার তাহার পেরিয়ে যাবি, ছিঁড়বে রে বন্ধন।

          এ বেলা তোর যদি ঝড়ে   পূজার কুসুম ঝ'রে পড়ে,

              যাবার বেলায় ভরবে থালায় মালা ও চন্দন ॥

রাগ: ভৈরবী

তাল: ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ১ আশ্বিন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ১৮ সেপ্টেম্বর, ১৯১৪

রচনাস্থান: সুরুল

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শীতের হাওয়ার লাগল
Songs
শীতের হাওয়ার লাগল নাচন আম্‌লকির এই ডালে ডালে।
পাতাগুলি শির্‌শিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে॥
     উড়িয়ে দেবার মাতন এসে   কাঙাল তারে করল শেষে,
     তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে॥
              শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা
              তারি লাগি রইনু বসে সকল বেলা।
শীতের পরশ থেকে থেকে   যায় বুঝি ওই ডেকে ডেকে,
সব খোওয়াবার সময় আমার হবে কখন কোন্‌ সকালে॥
আরো দেখুন
দিনের পরে দিন-যে
Songs
          দিনের পরে দিন-যে গেল আঁধার ঘরে,
তোমার আসনখানি দেখে মন-যে কেমন করে।
          ওগো বঁধু, ফুলের সাজি    মঞ্জরীতে ভরল আজি--
          ব্যথার হারে গাঁথব তারে, রাখব চরণ-'পরে॥
পায়ের ধ্বনি গণি গণি    রাতের তারা জাগে।
উত্তরীয়ের হাওয়া এসে    ফুলের বনে লাগে।
     ফাগুনবেলার বুকের মাঝে    পথ-চাওয়া সুর কেঁদে বাজে--
     প্রাণের কথা ভাষা হারায় চোখের জলে ঝরে॥
আরো দেখুন
যা ছিল কালো
Songs
যা ছিল কালো ধলো          তোমার     রঙে রঙে রাঙা হল।
যেমন   রাঙাবরন তোমার চরণ       তার সনে আর ভেদ না র'ল॥
রাঙা হল বসন ভূষণ,   রাঙা হল শয়ন স্বপন--
মন    হল কেমন দেখ্‌ রে, যেমন    রাঙা কমল টলমল॥
আরো দেখুন