৮২ (pub haoyate dey dola)

পুব-হাওয়াতে দেয় দোলা আজ   মরি মরি।

হৃদয়নদীর কূলে কূলে জাগে লহরী॥

পথ চেয়ে তাই একলা ঘাটে   বিনা কাজে সময় কাটে,

পাল তুলে ওই আসে তোমার সুরেরই তরী॥

ব্যথা আমার কূল মানে না,   বাধা মানে না।

পরান আমার ঘুম জানে না,   জাগা জানে না।

মিলবে যে আজ অকুল-পানে   তোমার গানে আমার গানে,

ভেসে যাবে রসের বানে   আজ বিভাবরী॥

রাগ: কাফি-কানাড়া

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ): 1923

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

শুভ কর্মপথে ধর
Songs
শুভ     কর্মপথে ধর' নির্ভয় গান।
সব      দুর্বল সংশয় হোক অবসান।
চির-    শক্তির নির্ঝর নিত্য ঝরে
লহ'          সে অভিষেক ললাট'পরে।
তব     জাগ্রত নির্মল নূতন প্রাণ
ত্যাগব্রতে নিক দীক্ষা,
বিঘ্ন হতে নিক শিক্ষা--
নিষ্ঠুর সঙ্কট দিক সম্মান।
দুঃখই হোক তব বিত্ত মহান।
চল' যাত্রী, চল' দিনরাত্রি--
কর' অমৃতলোকপথ অনুসন্ধান।
জড়তাতামস হও উত্তীর্ণ,
ক্লান্তিজাল কর' দীর্ণ বিদীর্ণ--
দিন-অন্তে অপরাজিত চিত্তে
মৃত্যুতরণ তীর্থে কর' স্নান ॥
আরো দেখুন
ওরে বাছা, এখনি অধীর হলি
Songs
                       ওরে বাছা, এখনি অধীর হলি যদি,
                                   শেষে তোর কী হবে দশা।
আরো দেখুন
আমরা মিলেছি আজ
Songs
                   আমরা   মিলেছি আজ মায়ের ডাকে।
          ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই ক'দিন থাকে?।
          প্রাণের মাঝে থেকে থেকে   'আয়' ব'লে ওই ডেকেছে কে,
সেই          গভীর স্বরে উদাস করে--         আর কে কারে ধরে রাখে?।
          যেথায় থাকি যে যেখানে   বাঁধন আছে প্রাণে প্রাণে,
সেই          প্রাণের টানে টেনে আনে-- সেই   প্রাণের বেদন জানে না কে?।
          মান অপমান গেছে ঘুচে,   নয়নের জল গেছে মুছে--
সেই          নবীন আশে হৃদয় ভাসে ভাইয়ের পাশে ভাইকে দেখে ॥
          কত দিনের সাধনফলে   মিলেছি আজ দলে দলে--
আজ    ঘরের ছেলে সবাই মিলে   দেখা দিয়ে আয় রে মাকে ॥
আরো দেখুন