৪০ (shubh karmapathe dhara nirbhay gan)

শুভ     কর্মপথে ধর' নির্ভয় গান।

সব      দুর্বল সংশয় হোক অবসান।

চির-    শক্তির নির্ঝর নিত্য ঝরে

লহ'          সে অভিষেক ললাট'পরে।

তব     জাগ্রত নির্মল নূতন প্রাণ

ত্যাগব্রতে নিক দীক্ষা,

বিঘ্ন হতে নিক শিক্ষা--

নিষ্ঠুর সঙ্কট দিক সম্মান।

দুঃখই হোক তব বিত্ত মহান।

চল' যাত্রী, চল' দিনরাত্রি--

কর' অমৃতলোকপথ অনুসন্ধান।

জড়তাতামস হও উত্তীর্ণ,

ক্লান্তিজাল কর' দীর্ণ বিদীর্ণ--

দিন-অন্তে অপরাজিত চিত্তে

মৃত্যুতরণ তীর্থে কর' স্নান ॥

রাগ: মিশ্র মল্লার

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১০ মাঘ, ১৩৪৩

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ জানুয়ারি, ১৯৩৭

স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

পারবি না কি
Songs
       পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে,
              খসে যাবার ভেসে যাবার
                    ভাঙবারই আনন্দে রে।
                    পাতিয়া কান শুনিস না যে
                    দিকে দিকে গগনমাঝে
                    মরণবীণায় কী সুর বাজে
                           তপন-তারা-চন্দ্রে রে
                     জ্বালিয়ে আগুন ধেয়ে ধেয়ে
                           জ্বলবারই আনন্দে রে।
পাগল-করা গানের তানে
ধায় যে কোথা কেই-বা জানে,
চায় না ফিরে পিছন-পানে
       রয় না বাঁধা বন্ধে রে
লুটে যাবার ছুটে যাবার
       চলবারই আনন্দে রে।
              সেই আনন্দ-চরণপাতে
              ছয় ঋতু যে নৃত্যে মাতে,
              প্লাবন বহে যায় ধরাতে
                    বরন গীতে গন্ধে রে
              ফেলে দেবার ছেড়ে দেবার
                    মরবারই আনন্দে রে।
আরো দেখুন
আপনহারা মাতোয়ারা আছি
Songs
আপনহারা মাতোয়ারা   আছি তোমার আশা ধরে--
ওগো সাকী, দেবে না কি          পেয়ালা মোর ভ'রে ভ'রে॥
রসের ধারা সুধায় ছাঁকা,          মৃগনাভির আভাস মাখা গো,
        বাতাস বেয়ে সুবাস তারি          দূরের থেকে মাতায় মোরে॥
মুখ তুলে চাও ওগো প্রিয়ে--    তোমার হাতের প্রসাদ দিয়ে
এক রজনীর মতো এবার          দাও না আমায় অমর ক'রে।
        নন্দননিকুঞ্জশাখে         অনেক কুসুম ফুটে থাকে গো,
        এমন মোহন রূপ দেখি নাই       গন্ধ এমন কোথায় ওরে॥
আরো দেখুন
শ্রাবণের পবনে আকুল
Songs
          শ্রাবণের পবনে আকুল বিষণ্ন সন্ধ্যায়
          সাথিহারা ঘরে মন আমার
          প্রবাসী পাখি ফিরে যেতে চায়
          দূরকালের অরণ্যছায়াতলে॥
          কী জানি সেথা আছে কিনা   আজও বিজনে বিরহী হিয়া
          নীপবনগন্ধঘন অন্ধকারে--
          সাড়া দিবে কি গীতহীন নীরব সাধনায়॥
হায়,    জানি সে নাই জীর্ণ নীড়ে, জানি সে নাই নাই।
          তীর্থহারা যাত্রী ফিরে ব্যর্থ বেদনায়--
          ডাকে তবু হৃদয় মম মনে-মনে   রিক্ত ভুবনে
          রোদন-জাগা সঙ্গীহারা   অসীম শূন্যে শূন্যে॥
আরো দেখুন