২৪৪ (ora okarone chanchal)

              ওরা   অকারণে চঞ্চল।

     ডালে ডালে   দোলে বায়ুহিল্লোলে   নব পল্লবদল॥

ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো

              দিকে দিকে ওরা   কী খেলা খেলালো,

     মর্মরতানে   প্রাণে ওরা   আনে   কৈশোরকোলাহাল॥

ওরা   কান পেতে শোনে   গগনে গগনে

              নীরবের কানাকানি,

                   নীলিমার কোন্‌ বাণী।

ওরা   প্রাণঝরনার উচ্ছল ধার,   ঝরিয়া ঝরিয়া বহে অনিবার,

          চির তাপসিনী ধরণীর ওরা   শ্যামশিখা হোমানল॥

রাগ: কীর্তন

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৩৭

রচনাকাল (খৃষ্টাব্দ): মার্চ, ১৯৩১

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

কেন চেয়ে আছ গো মা
Songs
                  কেন চেয়ে আছ, গো মা, মুখপানে ।
       এরা  চাহে না তোমারে চাহে না যে,  আপন মায়েরে নাহি জানে।
       এরা  তোমায় কিছু দেবে না, দেবে না— মিথ্যা কহে শুধু কত কী ভাণে।।
       তুমি তো দিতেছ, মা, যা আছে তোমারি— স্বর্ণশস্য তব, জাহ্নবীবারি,
                        জ্ঞান ধর্ম কত পুণ্যকাহিনী।
       এরা কী দেবে তোরে ! কিছু না, কিছু না। মিথ্যা কবে শুধু হীনপরানে।।
       মনের বেদনা রাখো, মা, মনে ।  নয়নবারি নিবারো নয়নে।।
       মুখ লুকাও, মা, ধুলিশয়নে— ভুলে থাকো যত হীন সন্তানে।
       শূন্য-পানে চেয়ে প্রহর গণি গণি  দেখো কাটে কিনা দীর্ঘ রজনী।
       দুঃখ জানায়ে কী হবে, জননী,  নির্মম চেতনাহীন পাষাণে ।।
আরো দেখুন
অশ্রুনদীর সুদূর পারে
Songs
অশ্রুনদীর সুদূর পারে   ঘাট দেখা যায় তোমার দ্বারে ॥
নিজের হাতে নিজে বাঁধা   ঘরে আধা বাইরে আধা--
          এবার ভাসাই সন্ধ্যাহাওয়ায় আপনারে ॥
                             কাটল বেলা হাটের দিনে
                   লোকের কথার বোঝা কিনে।
কথার সে ভার নামা রে মন,   নীরব হয়ে শোন্‌ দেখি শোন্‌
          পারের হাওয়ায় গান বাজে কোন্‌ বীণার তারে ॥
আরো দেখুন
আজ নবীন মেঘের
Songs
আজ   নবীন মেঘের সুর লেগেছে আমার মনে।
আমার   ভাবনা যত উতল হল অকারণে॥
কেমন ক'রে যায় যে ডেকে,   বাহির করে ঘরের থেকে,
     ছায়াতে চোখ ফেলে ছেয়ে ক্ষণে ক্ষণে॥
     বাঁধনহারা জলধারার কলরোলে
     আমারে কোন্‌ পথের বাণী যায় যে ব'লে।
সে পথ গেছে নিরুদ্দেশে   মানসলোকে গানের শেষে
     চিরদিনের বিরহিণীর কুঞ্জবনে॥
আরো দেখুন