২৪৫ (faguner nabin anande)

ফাগুনের নবীন আনন্দে

গানখানি গাঁথিলাম ছন্দে॥

     দিল তারে বনবীথি   কোকিলের কলগীতি,

              ভরি দিল বকুলের গন্ধে॥

মাধবীর মধুময় মন্ত্র

রঙে রঙে রাঙালো দিগন্ত।

          বাণী মম নিল তুলি   পলাশের কলিগুলি,

                   বেঁধে দিল তব মণিবন্ধে॥

রাগ: কাফি

তাল: কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৫ ফাল্গুন, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৮ ফেব্রুয়ারি, ১৯২৬

রচনাস্থান: আগরতলা

স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

অন্ধকারের উৎস-হতে
Songs
অন্ধকারের উৎস-হতে উৎসারিত আলো
          সেই তো তোমার আলো!
সকল দ্বন্দ্ববিরোধ-মাঝে জাগ্রত যে ভালো
          সেই তো তোমার ভালো ॥
পথের ধুলায় বক্ষ পেতে রয়েছে যেই গেহ
          সেই তো তোমার গেহ।
সমরঘাতে অমর করে রুদ্রনিঠুর স্নেহ
          সেই তো তোমার স্নেহ ॥
সব ফুরালে বাকি রহে অদৃশ্য যেই দান
          সেই তো তোমার দান।
মৃত্যু আপন পাত্রে ভরি বহিছে যেই প্রাণ
          সেই তো তোমার প্রাণ।
বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি
          সেই তো স্বর্গভূমি।
সবায় নিয়ে সবার মাঝে লুকিয়ে আছ তুমি
          সেই তো আমার তুমি ॥
আরো দেখুন
হে নূতন, দেখা দিক আর বার
Songs
                              হে নূতন,
               দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ ।। 
               তোমার প্রকাশ হোক কুহেলিকা করি উদঘাটন 
                              সূর্যের মতন । 
               রিক্ততার বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন । 
                        ব্যক্ত হোক জীবনের জয়,
               ব্যক্ত হোক তোমামাঝে অসীমের চিরবিস্ময় । 
               উদয়দিগন্তে শঙ্খ বাজে,  মোর চিত্তমাঝে
                       চিরনূতনেরে দিল ডাক 
                             পঁচিশে বৈশাখ ।।
আরো দেখুন
রজনী পোহাইল, চলেছে যাত্রীদল
Songs
            রজনী পোহাইল–          চলেছে যাত্রীদল,
                   আকাশ পূরিল কলরবে। 
                   সবাই যেতেছে মহোৎসবে।। 
            কুসুম ফুটেছে বনে,       গাহিছে পাখিগণে–
                   এমন প্রভাত কি আর হবে। 
            নিদ্রা আর নাই চোখে,     বিমল অরুণালোকে 
                   জাগিয়া উঠেছে আজি সবে।। 
            চলো গো পিতার ঘরে,     সারা বৎসরের তরে
                   প্রসাদ-অমৃত ভিক্ষা লবে।। 
            ওই হেরো তাঁর দ্বার         জগতের পরিবার 
                   হোথায় মিলেছে আজি সবে–
            ভাই বন্ধু সবে মিলি      করিতেছে কোলাকুলি,
                   মাতিয়াছে প্রেমের উৎসবে।। 
            যত চায় তত পায়–       হৃদয় পূরিয়া যায়,
                   গৃহে ফিরে জয়-জয়-রবে। 
            সবার মিটেছে সাধ–      লভিয়াছে আশীর্বাদ,
                   সম্বৎসর আনন্দে কাটিবে।।
আরো দেখুন