১৮১ (mra nutan joubaneri dut)

            আমরা      নূতন প্রাণের চর    হা হা।

        আমরা থাকি পথে ঘাটে,    নাই আমাদের ঘর    হা হা॥

    নিয়ে পক্ক পাতার পুঁজি    পালাবে শীত, ভাবছ বুঝি গো?

ও-সব      কেড়ে নেব, উড়িয়ে দেব    দখিন হাওয়ার 'পর হা হা॥

        তোমায়      বাঁধব নূতন ফুলের মালায়

                বসন্তের এই বন্দীশালায়।

    জীর্ণ জরার ছদ্মরূপে    এড়িয়ে যাবে চুপে চুপে?

তোমার      সকল ভূষণ ঢাকা আছে,    নাই যে অগোচর গো॥

রাগ: পরজ-বসন্ত

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ ফাল্গুন, ১৩২১

রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ ফেব্রুয়ারি, ১৯১৫

রচনাস্থান: সুরুল

স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Rendition

Notation

  •  
  •  
  •  
  •  
  •  

Please Login first to submit a rendition. Click here for help.

Related Topics

দিনের বিচার করো
Songs
দিনের বিচার করো--
দিনশেষে তব সমুখে দাঁড়ানু ওহে জীবনেশ্বর।
দিনের কর্ম লইয়া স্মরণে সন্ধ্যাবেলায় সঁপিনু চরণে--
কিছু ঢাকা নাই তোমার নয়নে, এখন বিচার করো॥
মিথ্যা আচারে থাকি যদি মজি আমার বিচার করো।
মিথ্যা দেবতা যদি থাকি ভজি, আমার বিচার করো।
লোভে যদি কারে দিয়ে থাকি দুখ, ভয়ে হয়ে থাকি ধর্মবিমুখ,
পরনিন্দায় পেয়ে থাকি সুখ, আমার বিচার করো॥
অশুভকামনা করি যদি কার, আমার বিচার করো।
রোষে যদি কারো করি অবিচার, আমার বিচার করো।
তুমি যে জীবন দিয়েছ আমারে  কলঙ্ক যদি দিয়ে থাকি তারে
আপনি বিনাশ করি আপনারে, আমার বিচার করো॥
আরো দেখুন
শুন নলিনী, খোলো গো
Songs
       শুন     নলিনী, খোলো গো আঁখি--
       ঘুম      এখনো ভাঙিল না কি!
       দেখো, তোমারি দুয়ার-'পরে
       সখী,    এসেছে তোমারি রবি॥
       শুনি    প্রভাতের গাথা মোর
       দেখো ভেঙেছে ঘুমের ঘোর,
    জগত উঠেছে নয়ন মেলিয়া নূতন জীবন লভি।
তবে    তুমি কি সজনী জাগিবে নাকো,
           আমি যে তোমারি কবি॥
       প্রতিদিন আসি, প্রতিদিন হাসি,
           প্রতিদিন গান গাহি--
       প্রতিদিন প্রাতে শুনিয়া সে গান
           ধীরে ধীরে উঠ চাহি।
       আজিও এসেছি, চেয়ে দেখো দেখি
           আর তো রজনী নাহি।
       আজিও এসেছি, উঠ উঠ সখী,
           আর তো রজনী নাহি।
       সখী,    শিশিরে মুখানি মাজি
       সখী,    লোহিত বসনে সাজি
দেখো   বিমল সরসীর-আরশির 'পরে অপরূপ রূপরাশি।
       থেকে থেকে ধীরে হেলিয়া পড়িয়া
       নিজ মুখছায়া আধেক হেরিয়া
ললিত অধরে উঠিবে ফুটিয়া শরমের মৃদু হাসি॥
আরো দেখুন
পুষ্প দিয়ে মার
Songs
পুষ্প দিয়ে মার যারে চিনল না সে মরণকে।
বাণ খেয়ে যে পড়ে সে যে ধরে তোমার চরণকে॥
    সবার নীচে ধুলার 'পরে    ফেলো যারে মৃত্যু-শরে
    সে যে তোমার কোলে পড়ে, ভয় কী বা তার পড়নকে?।
        আরামে যার আঘাত ঢাকা, কলঙ্ক যার সুগন্ধ,
        নয়ন মেলে দেখল না সে রুদ্র মুখের আনন্দ।
            মজল না সে চোখের জলে,    পৌঁছল না চরণতলে,
            তিলে তিলে পলে পলে ম'ল যেজন পালঙ্কে॥
আরো দেখুন